সংশয় থাকলেও আলোচনার জন্য পাকিস্তান যাচ্ছে ইরানি প্রতিনিধিদল: রাষ্ট্রদূত

Date:

স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইরানের একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার রাতে পাকিস্তানের উদ্দেশে রওনা দেবে বলে জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ইরানের ১০ দফা শান্তি পরিকল্পনার ভিত্তিতে আলোচনা করতে একটি প্রতিনিধিদল আজ রাতেই ইসলামাবাদে যাচ্ছে।’

পোস্টে মোগাদ্দাম আরও বলেন, ইসরায়েলি সরকারের কূটনৈতিক উদ্যোগ ‘ভণ্ডুল করার’ প্রচেষ্টা নিয়ে ইরানিদের মধ্যে সংশয় থাকা সত্ত্বেও প্রতিনিধি দলটি এই সফরে যাচ্ছে।

আগামী শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ইরানি প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আসন্ন উচ্চপর্যায়ের বৈঠকের প্রস্তুতি হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার এই ছুটি কার্যকর থাকবে।

হঠাৎ জারি করা এই বিজ্ঞপ্তিতে ছুটির কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে গুরুত্বপূর্ণ কোনো কূটনৈতিক সফর বা আন্তর্জাতিক সম্মেলনের আগে পাকিস্তানে নিরাপত্তার স্বার্থে প্রায়ই এ ধরনের ছুটি দেওয়া হয়।

হোয়াইট হাউস জানিয়েছে, মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চলতি সপ্তাহের শেষ দিকে ইসলামাবাদে যাবে। এই আলোচনাকে কেন্দ্র করেই বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Popular

More like this
Related

অ্যান্টার্কটিকার ‘কোট-টাই পরা ভদ্রলোক’ কেন বিপন্ন

অ্যান্টার্কটিকার বিস্তীর্ণ তুষার ঢাকা ভূমিতে তাদের সহজাত বিচরণ। দূর...

ক্যানসার চিকিৎসা: সহানুভূতি নয়, দরকার কাঠামোগত পরিবর্তন

বাংলাদেশে ক্যানসার আজ শুধুমাত্র একটি স্বাস্থ্যগত সংকট নয়, বরং...

শূন্য রানে ৩ উইকেট, চরম বিব্রতকর রেকর্ডে নাম লেখালো অস্ট্রেলিয়া

প্রথম ম্যাচে তাসকিন আহমেদের প্রথম বলেই বোল্ড হয়েছিলেন ম্যাথু...

ডা. জুবাইদা রহমান জন্মদিনে দোয়া অনুষ্ঠানে অসুস্থ বিএনপি নেতা নকিবুজ্জামান, সিসিইউতে ভর্তি

সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের...