শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াবে, ওয়েলালাগের কণ্ঠে আশার সুর

Date:

সমীকরণ অনেক জটিল হয়ে উঠেছে। ঘরের মাঠে এখন ছিটকে যাওয়ার শঙ্কায় সহ-আয়োজক শ্রীলঙ্কা। তবে অবস্থা নড়বড়ে হলেও দলটি ঘুরে দাঁড়াতে পারে বলেই আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন তরুণ স্পিনার দুনিথ ওয়েলালাগে। তার মতে, সুপার এইটে বাকি থাকা দুটি ম্যাচ জিতলেই সেমিফাইনালের পথ খুলে যাবে লঙ্কানদের জন্য।

বুধবার কলম্বোতে সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতেই হবে শ্রীলঙ্কাকে। তা না হলে শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে তারা।

ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৯৫ রানে অলআউট হয়ে ৫১ রানের বড় পরাজয়ের পর কার্যত দেয়ালে পিঠ ঠেকে গেছে লঙ্কানদের। তার আগের দিন বৃষ্টির কারণে নিউজিল্যান্ড ও পাকিস্তান পয়েন্ট ভাগাভাগি করায় পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে।

ওয়েলালাগে বলেন, “এখন আমাদের এই দুটি ম্যাচই জিততেই হবে। ঘরের মাঠে বিশ্বকাপ কতটা গুরুত্বপূর্ণ আমরা জানি। দর্শকেরা বিপুল সংখ্যায় মাঠে আসছেন এবং আমরা সবসময় বিশ্বাস করি, সেমিফাইনালে ওঠা সম্ভব।”

তিনি আরও বলেন, “শেষ দুটি ম্যাচ পরিকল্পনা অনুযায়ী হয়নি, কিন্তু আগামীকালের ‘মাস্ট-উইন’ ম্যাচের দিকে আমরা তাকিয়ে আছি।”

২৩ বছর বয়সী এই বাঁহাতি স্পিনারকে দলের দায়িত্ব নিতে হয়েছে জ্যেষ্ঠ বোলারদের অনুপস্থিতিতে। ইনজুরির কারণে খেলতে পারছেন না মাথিশা পাথিরানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং ইশান মালিঙ্গা।

ইংল্যান্ডের বিপক্ষে পাওয়ারপ্লেতে বোলিং করে ওয়েলালাগে তিন উইকেট নেন, যার মধ্যে ছিল ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুকের উইকেটও।

এই চ্যালেঞ্জিং ভূমিকা নিয়ে তিনি বলেন, “পাওয়ারপ্লেতে বোলিং করা কঠিন ছিল। আমার লক্ষ্য ছিল ব্যাটসম্যানদের বাউন্ডারি নিতে না দেওয়া। লেন্থ নিয়ে বুদ্ধিমত্তার সঙ্গে বল করতে হয়েছে, তখনই তারা ঝুঁকি নিতে বাধ্য হয়েছে।”

২০১৪ সালে শিরোপা জয়ের পর থেকে বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি শ্রীলঙ্কা। তবে সাম্প্রতিক সময়ে নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দলটি, টি-টোয়েন্টি সিরিজও শেষ হয়েছে ১–১ সমতায়।

ওয়েলালাগের কণ্ঠে তাই আশাবাদ, “সাম্প্রতিক বছরগুলোতে আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে অনেক খেলেছি। এই কন্ডিশনে তাদের হারানো সম্ভব, আমরা তা জানি। সেমিফাইনালে ওঠার সুযোগ এখনও আছে, আর আগামীকালের জয়ই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

 

Popular

More like this
Related

বিক্ষোভের মধ্যে গভর্নরের বিদায়-নিয়োগ, সারাদিন যা হলো কেন্দ্রীয় ব্যাংকে

কর্মকর্তাদের বিক্ষোভের মুখে আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর...

‘বাঁচা–মরার’ ম্যাচে ভারতের ওপেনিংয়ে পরিবর্তনের আভাস

শিরোপা ধরে রাখার লড়াইয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন...

২০৩১ সালের মধ্যে তাইওয়ানের কাছাকাছি ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে জাপান

আগামী পাঁচ বছরের মধ্যে তাইওয়ানের কাছাকাছি ইয়োনাগুনি দ্বীপে ক্ষেপণাস্ত্র...

কোন দিন পাওয়া যাবে রেলের কোন তারিখের আগাম টিকিট

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ সামলাতে...