শ্রীপুরে গ্রামীণ ব্যাংকে ‘পেট্রলবোমা’ নিক্ষেপের অভিযোগ

Date:

গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ‘পেট্রলবোমা’ নিক্ষেপের অভিযোগ উঠেছে। আজ রোববার ভোররাত আড়াইটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বারতোবা বাজারে গ্রামীণ ব্যাংকের মাওনা শাখায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ব্যাংক কর্মীদের ভাষ্যমতে, ৭-৮ জন যুবক অতর্কিতভাবে হামলা চালিয়ে কয়েকটি পেট্রলবোমা ছুড়ে মারে। এর মধ্যে একটি ব্যাংকের সীমানার ভেতরে এবং দুটি বাইরে পড়ে। এরপর হামলাকারীরা পালিয়ে যায়।

তবে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক আজ সকালে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। গ্রামীণ ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক আছে।’

তিনি বলেন, এখানে মূলত পটকা-জাতীয় কিছু গেইটের ওপর আঘাত করে বিস্ফোরিত হয়েছে। এতে কিছু কাচ ভেঙে গেছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

ওসি আরও জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Popular

More like this
Related

৪ পয়েন্ট এগিয়ে গিয়ে ফ্লিক বললেন, বার্সেলোনা হাল ছাড়েনি

ধারার বিপরীতে গোল হজমের ধাক্কা সামলে দুর্দান্ত পারফরম্যান্স উপহার...

রাজধানীতে মাসে গড়ে ২০ খুন, ১০ মাসে ১৯৮: ডিএমপি

রাজধানী ঢাকায় গত ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।আজ...

স্পেনে দ্রুতগতির ২ ট্রেনের সংঘর্ষে নিহত ২১

স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন...

ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন

প্রথম দুই ম্যাচে একটি করে জিতেছে দুই দলই। ফলে...