শিগগির দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন

Date:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশের ফেরার ব্যাপারে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে সালাহউদ্দিন গণমাধ্যমকর্মীদের বলেন, ‘তিনি শিগগির চলে আসবেন, ইনশাআল্লাহ।’

সালাহউদ্দিন আরও বলেন, ‘এটা নিয়মিত মিটিং। বিভিন্ন রাজনৈতিক আলোচনা এবং নির্বাচন কেন্দ্রিক ও প্রচারের কৌশল নির্ধারণের জন্য আমরা আলোচনায় বসেছিলাম।’

Popular

More like this
Related

চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের চেয়ারপারসন...

লিওঁতে খেলে বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ করতে চান এন্দ্রিক  

২০২৬ বিশ্বকাপের আগে নিজের থমকে যাওয়া ক্যারিয়ার নতুন করে...

কোনো ভারী অস্ত্র বাইরে নেই, উদ্ধার হচ্ছে, হতে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারে সরকারের কোনো...

হকির ‘স্ল্যাপ’ আর শটপুটের শক্তিই গড়ে দিয়েছে ক্রিকেটার জুয়াইরিয়াকে

আগামী ১৮ জানুয়ারি থেকে নেপালে শুরু হতে যাওয়া আইসিসি...