‘শিকার’ দিয়ে ওটিটিতে অভিষেক হচ্ছে অপু বিশ্বাসের

Date:

সাময়িক বিরতি নিয়ে নতুন কয়েকটি সিনেমার প্রস্তুতি হিসেবে নতুন লুকে হাজির হয়েছেন ঢাকাই সিনেমায় দর্শকপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। 

ইতোমধ্যে ‘সিক্রেট’ ও ‘দুর্বার’ নামে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এই দুই সিনেমার মধ্যে নায়ক সজলের সঙ্গে জুটি হয়ে ‘দুর্বার’ সিনেমার শুটিং শুরু করেছেন। 

এবার তিনি দিলেন আরও এক নতুন খবর। সিনেমার বাইরে নতুন মাধ্যম ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হতে যাচ্ছে অপু বিশ্বাসের। 

প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন ‘শিকার’ নামের একটি ওয়েব ফিল্মে। থ্রিলার ঘরানার এই ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান।

এ বিষয়ে পরিচালক বলেন, ‘এটি থ্রিলার ঘরানার ওয়েব ফিল্ম। আগামী মার্চে নেপালে শুটিং শুরু হবে। ইতোমধ্যে অপু বিশ্বাস  চুক্তিবদ্ধ হয়েছেন। তার বিপরীতে দেখা যাবে পলাশ নামের এক নবাগত অভিনয়শিল্পীকে।’

Popular

More like this
Related

সেন্সরে আটকে আছে বিজয়ের সিনেমা, কাটছে না জটিলতা

তামিল চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয়ের নতুন ও সম্ভাব্য শেষ...

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানে ‘খুবই উদ্বিগ্ন’ জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র বলেছেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের...

বাংলাদেশকে অপেক্ষায় রাখল আয়ারল্যান্ড

আবহাওয়াজনিত কারণ ছাড়া মিরপুর টেস্ট শেষ কবে পঞ্চম দিনে...

শিশুদের ‘নতুন কুঁড়ি’ পুরস্কার অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা

বাংলাদেশ টেলিভিশনের দীর্ঘদিনের জনপ্রিয় শিশু প্রতিযোগিতা 'নতুন কুঁড়ি ২০২৫'-এর...