শান্তি কমিটি গঠন নিয়ে বিএনপির অভিযোগ অসুস্থতার লক্ষণ: জামায়াত

Date:

‘পাড়া-মহল্লায় জামায়াত শান্তি কমিটি গঠন করছে’ বিএনপির এমন অভিযোগকে অসুস্থতার লক্ষণ বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, এ ধরনের উদ্ভট অভিযোগ সুস্থ মস্তিষ্ক থেকে আসতে পারে না। কোনো সুস্থ দল বা ব্যক্তি এমন দাবি করতে পারে না। আমাদের প্রতি জনগণের ব্যাপক সমর্থন দেখে একটি গোষ্ঠী ভয়ের কারণে এসব কথা বলছে। এটি সুস্থতার লক্ষণ নয়। আমরা তাদের সুস্থতা কামনা করি।

দেশের বিভিন্ন এলাকায় জামায়াতের নারী কর্মীদের ওপর হামলার অভিযোগে আজ রোববার বিকেলে দলটির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। পরে সাংবাদিকদের এসব কথা বলেন মাহবুব জুবায়ের। এ সময় জামায়াতের নেত্রীরা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধিদল সিইসি, দুই নির্বাচন কমিশনার ও ইসির জ্যেষ্ঠ সচিবের সঙ্গে বৈঠক করে। বৈঠকে বিএনপি জানায়, বিভিন্ন এলাকায় শান্তি কমিটি গঠন করা হবে আলোচনা শুনেছি।

মাহবুব জুবায়ের বলেন, বাড়ি বাড়ি গিয়ে প্রচারণার সময় জামায়াতের নারী কর্মীরা সাইবার বুলিং ও শারীরিক হামলাসহ নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন। তাদের হিজাব ও নিকাব জোরপূর্বক খুলে দেওয়া হয়েছে। তারা এখনো হুমকি পাচ্ছেন।

তিনি বলেন, আমরা এসব ঘটনার বিষয়ে স্থানীয়ভাবে, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে অবহিত করেছি।

তিনি আরও বলেন, বারবার এমন ঘটনায় দেশের নারীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ প্রয়োজন। আমাদের ভোটারের অর্ধেকই নারী। তাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকার ও নির্বাচন কমিশনের দায়িত্ব।

Popular

More like this
Related

আগামী ৩-৪ দিনের মধ্যে নির্বাচিত এমপিদের শপথ: মন্ত্রিপরিষদ সচিব

নবনির্বাচিত সংসদ সদস্যরা আগামী ৩-৪ দিনের মধ্যে শপথ নেবেন...

ঘরছাড়া করেছিল পরিবার, ভালোবাসা ছাড়েনি হাত

চা বাগানের সরু পথ। ভোরের আলো তখনো পুরোপুরি মাটিতে...

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে সড়ক অবরোধ, দুই ঘণ্টা যানজট

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে পুনরায় ভোট গণনার দাবিতে বিএনপি নেতা-কর্মী...

ফোনে তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে অভিনন্দন প্রধান উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য...