শরীয়তপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

Date:

শরীয়তপুর সদর উপজেলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বিকেলে এ ঘটনায় মামলা হওয়ার পর আজ বৃহস্পতিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, অভিযুক্ত দুইজনই ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, ভুক্তভোগী নিজে থানায় এসে অভিযোগ করেছেন।

ভুক্তভোগী গৃহবধূ দ্য ডেইলি স্টারকে জানান, তার স্বামী ইতালিপ্রবাসী। ধর্ষণে অভিযুক্তরা তাকে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত প্রস্তাব দিত।

তিনি বলেন, ‘প্রশাসনের কাছে তাদের কঠিন বিচার দাবি করছি। যদি বিচার না হয়, আমি আত্মহত্যা করব।’

আটক অবস্থায় মামলার এক আসামি গণমাধ্যমকে বলেন, ‘দুই মাস আগে ওই নারী আমার কাছ থেকে জমি কেনার জন্য ৬০ হাজার টাকা নিয়েছে। টাকা ফেরত চেয়েছি বলেই হয়তো আমাদের নামে মামলা করেছে।’

শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সুস্মিতা বলেন, ‘আমরা ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠিয়েছি। প্রতিবেদন পেলে নিশ্চিতভাবে বলা যাবে ধর্ষণের ঘটনাটি ঘটেছে কি না। তবে তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’

Popular

More like this
Related

বিপিএল: রঙচঙে প্রতিশ্রুতি, কাজে এলোমেলো

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর নিয়ে ছিল নতুনত্বের...

সংসদে আলোচনার মাধ্যমে কানুনি সব ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন

আহমদীয়াদের নিষিদ্ধের দাবির ব্যাপারে আগামী জাতীয় সংসদে আলাপ-আলোচনার মাধ্যমে কানুনি সব...

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে ইরান

কূটনৈতিক সম্পর্ক না থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের একটি চ্যানেল...

২ দিনেই শেষ হওয়া পার্থ টেস্টের পিচকে আইসিসির সর্বোচ্চ মূল্যায়ন

মাত্র দুই দিনেই নিষ্পত্তি হওয়া অ্যাশেজের প্রথম টেস্টের পিচকে...