লেবাননে যুদ্ধবিরতিতে হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ খোলা’ থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Date:

লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি চলাকালে সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ খোলা’ থাকবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্ট দিয়ে তিনি এ ঘোষণা দেন।

পোস্টে তিনি বলেন, ‘লেবাননে যুদ্ধবিরতির সঙ্গে সংগতি রেখে হরমুজ প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজের যাতায়াত যুদ্ধবিরতির বাকি সময়ের জন্য সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থার আগের ঘোষণা অনুযায়ী এই রুট সমন্বিতভাবে পরিচালিত হবে।’

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, আরাগচির এই ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ‘ধন্যবাদ’ লিখেছেন।

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণার পর ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১১ শতাংশের বেশি কমে গেছে। পাশাপাশি ইউরোপের প্রধান শেয়ার বাজারগুলোও ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের সূচকগুলো ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।

ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে।

এর মধ্যেই গতকাল রাতে ট্রাম্প জানান, লেবানন ও ইসরায়েল ১০ দিনের জন্য যুদ্ধবিরতির সিদ্ধান্তে সম্মত হয়েছে।

Popular

More like this
Related

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় ১১ দলের মিছিল

জুলাই সনদ অনুযায়ী সংস্কারের জন্য গণভোটের রায় বাস্তবায়নে আগামী...

ভুল করে পাঠানো ইমেইল ফেরত নেবেন যেভাবে

ভুল ব্যক্তিকে ইমেইল পাঠিয়ে ফেলেছেন, গুরুত্বপূর্ণ সংযুক্তি দিতে ভুলে...

২৫ বছরে দুগ্ধশিল্পের বাজার ১২ হাজার কোটি টাকা

প্রায় ২৫ বছর আগে দেশের বাজারে প্যাকেটজাত তরল দুধ...

রেফারির ভুল ঠেকাতে ৪ বছরের প্রস্তুতি, ফিফার বৈজ্ঞানিক পরিকল্পনা

বিশ্বকাপে একটি ভুল বাঁশি বদলে দিতে পারে পুরো ম্যাচের...