লিটনের ধূমকেতু একাদশের সবাই জাতীয় দলের, বাকি দুটিতে কারা

Date:

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল খেলছে না। এই ফাঁকা সময়ের কিছু অংশ কাজে লাগাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ। অংশগ্রহণকারী তিনটি দল ও অধিনায়কদের নাম আগেই জানানো হয়েছিল। রোববার বিকালে স্কোয়াড ও সূচি প্রকাশ করেছে বিসিবি।

বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের যে দল ঘোষণা করা হয়েছিল, তাদের মধ্যে ১৩ জনকে নিয়ে গড়া হয়েছে ধূমকেতু একাদশ। নেতৃত্বে থাকছেন জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস।

বিশ্বকাপের দল থেকে কেবল নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফউদ্দিন খেলবেন দুর্বার একাদশে। এই দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। মূলত জাতীয় দলের আশেপাশে থাকা খেলোয়াড়রা আছেন দলটিতে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী পেয়েছেন দুরন্ত একাদশের নেতৃত্ব। জাতীয় দলের আশেপাশের কয়েকজন থাকলেও এই দলে রয়েছেন মূলত উঠতি ও প্রতিভাবান ক্রিকেটাররা।

তিন দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটি চলবে পাঁচদিন। সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আবহকে আরও প্রাণবন্ত করে তুলতে প্রতিটি ম্যাচের আগে বিকাল ৪টা থেকে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর সন্ধ্যা ৬টা থেকে ফ্লাডলাইটের নিচে শুরু হবে ব্যাট-বলের লড়াই।

উদ্বোধনী ম্যাচে আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবে ধূমকেতু ও দুরন্ত। পরদিন ধূমকেতু লড়বে দুর্বারের বিপক্ষে। আর শনিবার দুরন্ত মোকাবিলা করবে দুর্বারকে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি।

প্রাইজমানি ও ফি মিলিয়ে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ মোট ২ কোটি ৫০ লাখ টাকার টুর্নামেন্ট। খেলায় নতুন মাত্রা যোগ করতে থাকবে ইমপ্যাক্ট খেলোয়াড়ের নিয়ম।

দেখে নিন অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের দলগুলোর স্কোয়াড:

ধূমকেতু একাদশ:
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

ম্যানেজার: নাফিস ইকবাল
প্রধান কোচ: মোহাম্মদ সালাউদ্দিন
সহকারী কোচ: মোহাম্মদ আশরাফুল

দুর্বার একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ ও আল ফাহাদ।

ম্যানেজার: সানোয়ার হোসেন
প্রধান কোচ: মিজানুর রহমান
সহকারী কোচ: তুষার ইমরান

দুরন্ত একাদশ:
আকবর আলী (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন, মেহেরব হোসেন, রাকিবুল হোসেন, নাহিদ রানা ও ইকবাল হোসেন ইমন।

ম্যানেজার: মোহাম্মদ হাসানুজ্জামান
প্রধান কোচ: হান্নান সরকার
সহকারী কোচ: রাজিন সালেহ।

Popular

More like this
Related

আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা থেকে আতাউর রহমান বিক্রমপুরীকে...

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

২০২৪ সালের জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম...

কুলাউড়ায় মোটরসাইকেলে পিকআপভ্যানের ধাক্কা, ২ বন্ধু নিহত

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ঘন কুয়াশার মধ্যে পিকআপভ্যানের ধাক্কায়...

‘ট্রানজিশন ট্র্যাপ’-এ পড়ার ঝুঁকিতে বাংলাদেশ

সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের বাগাড়ম্বর থাকলেও বাস্তবে অগ্রগতি সামান্য।...