যুদ্ধে মধ্যপ্রাচ্যে বাড়ছে প্রাণহানি, ১১ দিনে নিহত প্রায় ১৮০০

Date:

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর পর এ পর্যন্ত যুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৭০০ ছাড়িয়েছে। এর মধ্যে ইরানেই নিহত হয়েছেন এক হাজার ২০০ জনের বেশি।

লেবাননসহ মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশে সংঘাত বাড়ছে।

আজ মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্স ইরান যুদ্ধে নিহতের তথ্য প্রকাশ করে। তবে এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে রয়টার্স।

ইরান

রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইরানে এ পর্যন্ত অন্তত এক হাজার ২৩০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৭৫ জন স্কুলছাত্রী ও শিক্ষক। যুদ্ধের প্রথম দিনই দক্ষিণাঞ্চলের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় মারা যান তারা। আর গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিলে অন্তত ১০৪ জন নিহত হন।

লেবানন

ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ৪৮৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইরাক

ইরাকের পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে, দেশটিতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

গত ৫ মার্চ ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর জোটের একটি গাড়িতে বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ইসরায়েল

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের দুই সেনা নিহত হয়েছেন। এ ছাড়া আরও ১১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে ১ মার্চ জেরুজালেমের কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল।

যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সাত সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

সিরিয়া

২৮ ফেব্রুয়ারি দক্ষিণ সিরিয়ার সুয়েইদা শহরের একটি ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত হন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা।

সংযুক্ত আরব আমিরাত

ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতে চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সৌদি আরব

রাজধানী রিয়াদের দক্ষিণ-পূর্বে আল-খারজ শহরের একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত হয়েছেন।

বাহরাইন

ইরানের দুটি পৃথক হামলায় বাহরাইনে দুইজন নিহত হয়েছেন, যার মধ্যে রাজধানী মানামার একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হন।

কুয়েত

কুয়েতে এ পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দায়িত্বরত অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা ও সেনাবাহিনীর দুই সদস্য ছিলেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। আর একটি শিশু ছিল বলেও জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ওমান

ওমানের মাসকাট উপকূলে মার্শাল দ্বীপপুঞ্জে একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন। ওমানে নিহত ব্যক্তি ভারতীয় নাগরিক বলে আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে।

Popular

More like this
Related

মিরপুরের উইকেটে এবার পেসারদের সুবিধা দেখছেন শাহীন

প্রশ্নকর্তাকে থামিয়ে দিয়ে শাহীন শাহ আফ্রিদি বললেন, ‘এটা হবে...

ইরানে ঝরছে ‘কালো বৃষ্টি’, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

ইরানের তেল স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান হামলায় সৃষ্ট ‘কালো বৃষ্টি’...

হামলার আশঙ্কায় আমিরাতে তেল শোধনাগার বন্ধ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে ড্রোন হামলার আশঙ্কায় সংযুক্ত আরব...

সংবিধান মেনেই আমরা এ পর্যন্ত এসেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন,...