যুক্তরাষ্ট্রের ওপর ‘আস্থা নেই, এখনো ট্রিগারেই হাত’ আইআরজিসির

Date:

ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) বলেছে যে, যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতির ওপর তাদের ‘আস্থা নেই’ এবং তারা বন্দুকের ‘ট্রিগারে’ হাত দিয়ে রেখেছে।

টেলিগ্রাম চ্যানেলে আইআরজিসির দেওয়া একটি বিবৃতির বরাতে আজ বুধবার বার্তাসংস্থা এ তথ্য জানিয়েছে।

এর আগে, যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আলটিমেটাম শেষ হওয়ার মাত্র এক ঘণ্টা আগে যুদ্ধবিরতি ঘোষণা করা হলে উভয়পক্ষই নিজেদের বিজয়ী দাবি করে।

তবে তেহরান সতর্ক করে বলেছে, শর্তাবলী নিয়ে আনুষ্ঠানিক আলোচনা না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হয়নি।

বিবৃতিতে আইআরজিসি বলছে, ইরানি জাতির একনিষ্ঠ প্রহরীরা সুপ্রিম কমান্ডার আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনির আদেশের অপেক্ষায় আছে এবং তাদের আঙুল এখনো ট্রিগারে রয়েছে।

উপসাগরীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সহযোগিতা’ বন্ধের আহ্বান জানিয়ে আইআরজিসি আরও জানায়, শত্রুরা বরাবরই প্রতারক এবং তাদের প্রতিশ্রুতির ওপর আমাদের কোনো আস্থা নেই। আমরা প্রতিটি আগ্রাসনের জবাব আরও কঠোরভাবে দেবো।

উপসাগরীয় দেশগুলো গত এক মাসের বেশি সময় ধরে এ যুদ্ধে বিরতি আসায় সতর্ক থেকে একে স্বাগত জানিয়েছে।

Popular

More like this
Related

জ্বালানি সংকট: বিপাকে রাঙ্গামাটির বোটচালকরা, পর্যটন ব্যবসায় মন্দার শঙ্কা

​রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্যের প্রধান আকর্ষণ কাপ্তাই লেকে পর্যটকদের ঘুরে...

গরু নিয়ে গল্প: রাজনীতি ও মানুষের প্রতিচ্ছবি

বাংলায় গরু শুধু একটি প্রাণী নয়; এটি বহু দিন...

মোবাইল সেবার মান যাচাইয়ে খরচ ২১ কোটি, চার বছরেও চূড়ান্ত প্রতিবেদন নেই

দেশের মোবাইল অপারেটররা গ্রাহকদের মানসম্মত সেবা দিচ্ছে কি না,...

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ১৬০-এর ভেতরে নিতে চান ডুলি

জার্মান বংশোদ্ভূত আমেরিকান কোচ টমাস ডুলি ঢাকায় পা রেখেই...