যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি করবে না সুইজারল্যান্ড, চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ

Date:

নিরপেক্ষতা বজায় রাখতে যুক্তরাষ্ট্রে সব ধরনের অস্ত্র রপ্তানি স্থগিতের ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ড।

এদিকে, চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারক এলবিট সিস্টেমসের একটি কারখানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে কাছাকাছি সময়ে এ দুটি খবর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক সরবরাহ ব্যবস্থা কিছুটা হলেও দুর্বল হওয়ার ইঙ্গিত দেয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের মধ্যে নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে যুক্তরাষ্ট্রে সব ধরনের অস্ত্র রপ্তানি স্থগিত করেছে সুইজারল্যান্ড।

শুক্রবার এক বিবৃতিতে সুইজারল্যান্ড সরকার জানায়, ইরানের সঙ্গে সংঘাতে লিপ্ত দেশগুলোতে এ মুহূর্তে যুদ্ধ সরঞ্জাম সরবরাহ সম্ভব নয়।

বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে যুদ্ধাস্ত্র রপ্তানির কোনো অনুমোদন দেওয়া যাবে না।

অন্যদিকে, চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারক এলবিট সিস্টেমসের কারখানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় একটি আন্ডারগ্রাউন্ড গোষ্ঠী এ অগ্নিসংযোগের দায় স্বীকার করেছে বলেও আল জাজিরা জানিয়েছে।

শুক্রবার ভোরের দিকে এই হামলায় চেক কোম্পানি ও এলবিট সিস্টেমসের যৌথ পরিচালনায় এ কারখানার বেশ কয়েকটি ভবন অকার্যকর হয়ে গেছে।

এলবিট সিস্টেমস মূলত ইসরায়েলি সামরিক বাহিনীকে স্থল ও আকাশপথের অস্ত্র সরবরাহ করে থাকে।

‘দ্য আর্থকোয়েক ফ্যাশন’ নামের একটি গোষ্ঠী টেলিগ্রামে হামলার দায় স্বীকার করে জানায়, ‘এই কারখানাটি ইসরায়েলের বৃহত্তম অস্ত্র উৎপাদকের ইউরোপীয় কার্যক্রমের কেন্দ্রবিন্দু ছিল। এখন এটি পুড়ছে।’

চেক পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, এ ঘটনার পেছনে কোনো ‘সন্ত্রাসী সংগঠনের’ যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে।

Popular

More like this
Related

বিটিএসের নতুন অ্যালবাম ‘আরিরাং’, কাল কনসার্ট সরাসরি দেখবেন যেভাবে

বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস প্রায় চার বছর বিরতির পর...

শত্রুদের হিসাব ভুল, ইরানিদের মধ্যে ‘অভূতপূর্ব ঐক্য’ তৈরি হয়েছে: মোজতবা খামেনি

শত্রুরা ভুল হিসাব করেছে, ইরানিদের মধ্যে ‘অভূতপূর্ব ঐক্য’ তৈরি...

মাংস-পোলাও চালের বাড়তি দাম, মসলার বাজারও চড়া

মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর...

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: উৎকণ্ঠা ও অর্থকষ্টে যেমন কাটছে প্রবাসীদের ঈদ

সৌদি আরবের দাম্মামে থাকেন সুরুজ মিয়া। একটুও বিশ্রামের সুযোগ...