যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন, ‘গুপ্ত’ তোমরা: তারেক রহমান

Date:

নির্বাচনের আগে যারা এসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের দেখামাত্রই ‘গুপ্ত’ বলতে বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ‘আপনাদেরকে অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখামাত্র তাদেরকে বলবেন “গুপ্ত” তোমরা। পারবেন বলতে?’

তিনি আরও বলেন, ‘যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে, তাদের একটিই নাম “গুপ্ত”। কারণ, তাদেরকে গত ১৬ বছর আমরা দেখিনি। তারা মিশে ছিল ৫ তারিখে যারা পালিয়ে গেছে তাদের সঙ্গে, তলেতলে।’

আজ শনিবার বিকেলে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক জনসভায় তারেক রহমান বলেন, ‘কাজেই সেই স্বাধীনতা সময় থেকে….৮৬ সাল থেকে, ৯৬ সাল থেকে এরা সবমসময় দেখবেন একইসঙ্গে ছিল। এপিঠ আর ওপিঠ।’

তিনি বলেন, ‘এই যে লাখ লাখ মানুষ একত্রিত হয়েছেন, আমি চাইলে প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম। আপনারাও হয়তো হাততালি দিতেন। কিন্তু এতে জনগণের কোনো লাভ হতো? হতো না।’

তিনি উল্লেখ করেন, বিএনপি একমাত্র দল, যারা দেশকে সামনের দিকে সঠিকভাবে পরিচালনা করতে পারে। এমন অভিজ্ঞতা সম্পন্ন আর কোনো দল নেই।

তারেক রহমান বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সতর্ক থাকতে হবে—যাতে কেউ ষড়যন্ত্র করে আবার ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। গত ১৬ বছর যারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছেন, আবার যেন কেউ ষড়যন্ত্র করে স্তব্ধ করে দিতে না পারে। (এই অধিকার) ছিনিয়ে যেতে না পারে।’

 

Popular

More like this
Related

বাংলাদেশে চীনের প্রভাব ঠেকাতে সক্রিয় ওয়াশিংটন

দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান আধিপত্য নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। এ...

বিমানবন্দরে টাকাসহ আটক জামায়াত নেতা সিসিইউতে

সৈয়দপুর বিমানবন্দর থেকে টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর...

নির্বাচনের পরিবেশ ‘সো ফার সো গুড’: নজরুল ইসলাম খান

আগামীকাল অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পরিবেশ...

একটি কেন্দ্রে রাতেই জালভোট দেওয়ার অভিযোগে উত্তেজনা, হাতাহাতি

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের একটি কেন্দ্রে...