‘যারা যুদ্ধে জড়ায়, সৃষ্টিকর্তা তাদের প্রার্থনায় সাড়া দেন না’

Date:

পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর নতুন পোপ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন চতুর্দশ লিও। 

দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ চতুর্দশ লিও যেকোনো ধরনের যুদ্ধ, সহিংসতা ও সংঘাতের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নিয়েছেন। 

ইতোমধ্যে বেশ কয়েকবার তিনি গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধাচরণ করেছেন এবং টেকসই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।  

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন মতে, আজ রোববার প্রথম মার্কিন পোপ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশে চলমান সংঘাতের প্রতি নিন্দা জানিয়েছেন।  

পোপ চতুর্দশ লিও হুঁশিয়ারি দেন, ‘যারা যুদ্ধে জড়ায়, সৃষ্টিকর্তা তাদের প্রার্থনায় সাড়া দেন না।’
‘আমরা ঈশ্বরকে নিয়ে কথা বলছি। তিনি সেই ঈশ্বর, যিনি যুদ্ধের বিরুদ্ধাচরণ করেন। যারা যুদ্ধ শুরু করে, তাদের প্রার্থনায় তিনি সাড়া দেন না’

পবিত্র ইস্টারের ঠিক আগের রোববারে ‘পাম সানডে’ দিনের উপাসনা শেষে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। আজ রোববার থেকে পরবর্তী রোববার (ইস্টার) পর্যন্ত সময়টাকে ‘পবিত্র সপ্তাহ’ আখ্যা দেয় খ্রিস্টানরা। 

অ্যাঞ্জেলাস প্রার্থনার পর তিনি বলেন, ‘আমি মধ্যপ্রাচ্যের খ্রিস্টানদের জন্য প্রার্থনা করেছি। তারা একটি ভয়াবহ সংঘাতের পরিণাম ভোগ করছে এবং অনেক ক্ষেত্রে এই পবিত্র দিনগুলোর সব রীতি পালন করতে পারছে না।’

এ সপ্তাহের শুরুতে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চালুর আহ্বান জানান পোপ। 

তিনি দাবি করেন, এই যুদ্ধের কারণে ১০ লাখেরও বেশি মানুষ নিজ বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। 

যুদ্ধে জড়ানো সকল পক্ষকে আলোচনার টেবিলে বসার অনুরোধ করেন পোপ। 

গাজায় ইসরায়েলের হামলা এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে বরাবরই সোচ্চার ভূমিকায় দেখা গেছে পোপকে।  

 

তবে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধ প্রসঙ্গে সতর্ক অবস্থান নেন ৭০ বছর বয়সী পোপ। 

তিনি এই যুদ্ধের প্রতি নিন্দা জানান ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। কিন্তু কোনো দেশের নাম উল্লেখ করেননি। 

এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনের আজ ৩০ দিন পূর্ণ হয়েছে। দুই শক্তিশালী দেশের বিমান হামলার জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। 

মূলত, যেসব দেশে মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে বা ঘাঁটি তৈরি করা হয়েছে, সেই দেশগুলোর বিরুদ্ধেই তেহরানের হামলা। 

যার ফলে, এই সংঘাত এখন সৌদি আরব, কাতার, আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে।

Popular

More like this
Related

ঈদের ইউটিউব ফিল্ম ‘ফ্যামিলি ম্যান’

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তিপ্রাপ্ত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের...

ফের ব্যর্থ পারভেজ, মোস্তাফিজের আঁটসাঁট বোলিং

পিএসএল খেলতে গিয়ে টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের...

মার্কিন বিমানবাহী রণতরীর বৈশিষ্ট্য ও ইরান যুদ্ধে ভূমিকা

ভূমধ্যসাগর ও লোহিত সাগরে মোতায়েন থাকা মার্কিন পারমাণবিক রণতরী...

গিটার বাজানো শিখেছেন শাকিব খান

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিনে প্রকাশ পেয়েছে...