মৌলভীবাজারে দুর্বৃত্তদের হামলায় ২ ভাই নিহত

Date:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দুর্বৃত্তদের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। 

আজ শনিবার রাতে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে ফরেস্ট অফিস-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান।

নিহতরা হলেন—বিওসি কেছরিগুল গ্রামের মৃত নিমার আলীর দুই ছেলে কুয়েত প্রবাসী জামাল হোসেন (৫৬) ও কৃষক আব্দুল কাইয়ুম (৪৯)। জামাল প্রায় ছয় মাস আগে কুয়েত থেকে দেশে ফেরেন। 

গুরুতর আহত জমির উদ্দিন একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ওসি মনিরুজ্জামান খান বলেন, জামাল হোসেনের বাড়ির পাশে ফসলি জমিতে পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করে। এতে ঘটনাস্থলেই দুই ভাই নিহত হন।

তিনি আরও বলেন, কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং কারা জড়িত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

Popular

More like this
Related

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা, ‘ফলস বুকিং’ নিষিদ্ধ

দেশে ট্রাভেল এজেন্সি ব্যবসায় সুশাসন নিশ্চিত, টিকিটের কৃত্রিম সংকট...

মান্না, আজাদসহ ৩৪ জনের মনোনয়নপত্র বাতিল

যাচাই-বাছাইয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জামায়াতে...

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে ৪ ফ্লাইট গেল কলকাতায়, একটি ব্যাংককে

ঘন কুয়াশার কারণে নামতে না পারায় ঢাকার হযরত শাহজালাল...

তথ্যে গরমিল, বগুড়ায় মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

হলফনামার তথ্যে গরমিল থাকায় বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী...