মোহাম্মদপুরে গয়নার দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা লুট

Date:

ঢাকার মোহাম্মদপুরে একটি জুয়েলারির দোকানে লুটের ঘটনা ঘটেছে। দোকানমালিকের দাবি, দুর্বৃত্তরা দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপার গয়না এবং নগদ ৪ লাখ টাকা লুট করেছে।

আজ ভোর ৩টা ২০ মিনিটের দিকে মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজার এলাকায় ‘নিউ রানা জুয়েলার্স’-এ এই ঘটনা ঘটে।

দোকানমালিক মাসুদ রানা বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখোশ পরা ছয়জনের একটি দল শটারের তালা কেটে দোকানের ভেতরে ঢোকে। এ সময় আরও দুজন বাইরে পাহারায় ছিল। চোরেরা দোকানের সব স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।

মাসুদ রানা আরও বলেন, ‘আমার নিজের ৫০ ভরি এবং গ্রাহকদের বন্ধকি রাখা ২০ ভরি স্বর্ণ দোকানে ছিল। চোরেরা সব নিয়ে গেছে। এ ছাড়া ৬০০ ভরি রুপা এবং নগদ ৪ লাখ টাকাও নিয়ে গেছে।’

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মোহাম্মদ জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Popular

More like this
Related

সাকরাইন উৎসব: পুরান ঢাকার ঘুড়ির বাজারে ভিড়

পুরান ঢাকার প্রাচীন ও ঐতিহ্যবাহী সাকরাইন বা পৌষ সংক্রান্তি...

অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’: আইএসপিআর

চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর অভিযান চলাকালে আটক বিএনপি নেতার...

নির্বাচন কমিশন অভিমুখে ‘জুলাই ঐক্যের’ পদযাত্রা

জাতীয় পার্টি, ১৪ দলীয় জোট ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের...

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি: পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০২৪ সালে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে আট বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানব...