মোস্তাফিজকে ১ কোটি ৬৪ লাখ টাকায় নিল বার্মিংহাম ফিনিক্স

Date:

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হানড্রেডে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান।

২০২৬ সালের আসরকে সামনে রেখে বৃহস্পতিবার অনুষ্ঠিত নিলামে ১ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা) ভিত্তি মূল্যে এই বাঁহাতি পেসারকে দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স। তবে নাম থাকলেও দল পাননি বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন।

আগামী ২১ জুলাই শুরু হতে যাওয়া আট দলের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ আগস্ট। বার্মিংহামের স্কোয়াডে মোস্তাফিজ ছাড়া আছেন পাকিস্তানের উসমান তারিক, দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরা এবং
ইংল্যান্ডের জ্যাকব বেথেল ও ক্রিস উড।

দ্য হানড্রেডের এবারের নিলামে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের ২১ জন ক্রিকেটার। তবে চূড়ান্ত তালিকায় জায়গা হয় কেবল মোস্তাফিজ ও রিশাদের। মোস্তাফিজের ভিত্তি মূল্য ছিল সর্বোচ্চ ১ লাখ পাউন্ড এবং রিশাদের ছিল ৭৫ হাজার পাউন্ড।

রিশাদ ছিলেন নিলামের টায়ার ওয়ান স্পিনারদের ক্যাটাগরিতে। এই তালিকায় তার সঙ্গে আরও ছিলেন ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন, আফগানিস্তানের এএম গজনফর ও পাকিস্তানের তারিক।

মোস্তাফিজ ছিলেন ড্রাফটের লংলিস্ট ক্যাটাগরিতে। তৃতীয় ও শেষ ধাপে তাকে দলে টানার প্রস্তাব দেয় বার্মিংহাম। নিয়মানুযায়ী, শেষ ধাপে কোনো ফ্র্যাঞ্চাইজি কোনো খেলোয়াড়কে চাইলে ভিত্তি মূল্যেই নিতে হয়।

Popular

More like this
Related

হাতে স্কুলব্যাগ, নিহত শিশুদের স্মরণে ইরানের ব্যতিক্রমী শ্রদ্ধা

মাঠে ফুটবল, কিন্তু হৃদয়ে গভীর শোক, এমন আবহেই ম্যাচ...

ডিজেলের অভাবে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা

শরীয়তপুরে জ্বালানি তেলের তীব্র সংকটে টানা দুই দিন বন্ধ...

অফার সামলাতে না পেরে বন্ধ হয় নবীন ফ্যাশন, দাবি মালিক সমিতির

‘মব’ সৃষ্টি করে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টার মার্কেটের পোশাকের...

খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে দিক হারিয়ে ছয় দিন...