মুসাব্বীর হত্যায় ‘প্রাইম শুটার’সহ গ্রেপ্তার ৩

Date:

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বীর হত্যার ঘটনায় পুলিশ ‘প্রাইম শুটার’সহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেন, ‘প্রাইম শুটার’ জিনাত ও সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লালসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া তৃতীয় ব্যক্তি এই দুজনের সহযোগী বলে ধারণা করা হচ্ছে।

গত ৭ জানুয়ারি রাতে রাজধানীর কাজী নজরুল অ্যাভিনিউয়ে স্টার হোটেলের কাছে আজিজুর রহমান মুসাব্বীরকে গুলি করা হয়। 

গুলিবিদ্ধ মুসাব্বীরকে উদ্ধার করে পান্থপথের বিআরবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান বলে জানায় পুলিশ।

Popular

More like this
Related

‘আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার’ 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা তার নির্বাচনী...

‘একটি গোষ্ঠী হিংস্র থাবা বিভিন্ন পকেটে লুকিয়ে রেখে একেক সময় একেক কথা বলছে’

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন,...

গাজীপুরে পুকুরে জাল ফেলতেই উঠে এলো ‘ককটেল’ ভর্তি ব্যাগ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি পুকুরে মাছ ব্যবসায়ীদের ফেলা জালে...

২৬৮ আসনে নির্বাচন করবে ইসলামী আন্দোলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার...