মুন্সিগঞ্জে পুলিশের সামনে ছাত্রলীগ-যুবলীগের মিছিল: এসআই বরখাস্ত, আটক ৩

Date:

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় শেখ হাসিনার রায়ের প্রতিবাদে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা পুলিশের সামনে মিছিল বের করে। তবে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে জানা গেছে।

ঘটনার পর পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে এবং কনস্টেবল মো. শফিক ও মো. বাদশাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে সিরাজদিখানের বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় ‘সিরাজদিখান উপজেলা আওয়ামী যুবলীগ’ এবং ‘মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগ’ লেখা ব্যানারে ২৫-৩০ জন মিছিল বের করে।

মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়। 

সিরাজদিখান থানার ওসি আবু বকর বলেন, ‘বিক্ষোভকারীদের ঘটনাস্থলেই আটক করতে পারতেন কর্তব্যরত পুলিশ সদস্যরা, কিন্তু তা করেননি। এ অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

পরে মিছিলে অংশগ্রহণকারী ৩ জনকে আটক করে পুলিশ।

তারা হলেন- মালখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মকবুল হোসেন দেওয়ান (৫৪), মো. সোহেল শেখ (৩৫) এবং মন্টু ভূঁইয়া (৩০)।

Popular

More like this
Related

দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবে না: অ্যাটর্নি জেনারেল

নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ঐতিহাসিক রায়ের মধ্য...

গেরুয়ায় বিলীন তেরঙা ভারত

ঘটনাটা গত ৬ জানুয়ারির। ঘটেছে ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর রাজ্যের জম্মুতে।...

২০২২ সালের ছকেই এগোবে আর্জেন্টিনা, বললেন স্কালোনি

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী বছরের বিশ্বকাপেও কাতার ২০২২–এর জয়ী ফর্মুলাই...

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে যাওয়ার অভিযোগে কুমিল্লায় স্কুলশিক্ষার্থী কারাগারে

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের...