মিয়ানমার: নির্বাচন চলাকালেও থামেনি জান্তার বিমান হামলা, নিহত ১৭০

Date:

মিয়ানমারে নির্বাচন চলাকালে সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৭০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

আজ শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি।

সংস্থাটি জানায়, ২০২৫ সালের ডিসেম্বরে নির্বাচনী প্রচারণা শুরুর সময় থেকে গত সপ্তাহে শেষ ধাপের ভোটগ্রহণ পর্যন্ত কমপক্ষে ৪০৮টি বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী।

মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন দলের প্রধান জেমস রডহেভার বলেন, ‘আমাদের কাছে থাকা নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী কমপক্ষে ১৭০ বেসামরিক মানুষের মৃত্যু নিশ্চিত করা গেছে। তবে প্রকৃত সংখ্যা অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।’

যোগাযোগ বিচ্ছিন্নতা ও ভীতির কারণে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে বলেও জানান তিনি।
 
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নির্বাচনে বিশাল জয় পেয়েছে জান্তা সরকার সমর্থিত রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)। 

তবে বিশ্বনেতা ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এ নির্বাচনকে ‘সাজানো নাটক’ বা ‘প্রহসন’ আখ্যা দিয়েছে। 

জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক এ বিষয়ে বলেন, ‘মিয়ানমারের জনগণ ভোট দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেবল আতঙ্কের বশবর্তী হয়ে। এটি তাদের নাগরিক ও রাজনৈতিক অধিকারের সম্পূর্ণ পরিপন্থী।’

জান্তাবিরোধীদের নিয়ন্ত্রণে থাকায় দেশটির বিশাল অংশে ভোটগ্রহণ হয়নি। সেসব এলাকায় সামরিক অভিযান, হামলা ও সংঘর্ষ অব্যাহত রয়েছে।

Popular

More like this
Related

দেশের সব ভবন ও স্থাপনার সক্ষমতা যাচাইয়ের আহ্বান বিশেষজ্ঞদের

ভূমিকম্পে প্রাণহানি রোধে সরকারকে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ জনসমাগমপ্রবণ উচ্চ...

এবার কানাডাকে ‘ভাঙতে’ চায় যুক্তরাষ্ট্র

মার্কিন সেনারা প্রথমে বিষাক্ত গ্যাস দিয়ে হামলা চালাবে। কৌশলগতভাবে...

জুনিয়রদের বিশ্বকাপ ঝলক, এবার কি ঘুরে দাঁড়াবে বাংলাদেশের হকি?

বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলের জুনিয়র বিশ্বকাপে প্রাণবন্ত পারফরম্যান্স আবারও সামনে...

মুন্সীগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক কারাগারে

মুন্সীগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক শিক্ষককে কারাগারে...