মাহফুজ ও আসিফের পদত্যাগ তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে: প্রেস উইং

Date:

উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগপত্র প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গ্রহণ করেছেন।

আজ বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এ কথা জানান। 

তিনি আরও জানান, দুই উপদেষ্টার পদত্যাগ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে।

শফিকুল আলম বলেন, ‘উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ বিকেল ৫টার দিকে প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন।’

‘তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে। আবার বলি তাদের এই যে পদত্যাগপত্র তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে,’ যোগ করেন তিনি।

প্রেস সচিব আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া এই দুই ছাত্রনেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেছেন। তিনি বলেছেন যে তারা নেতৃত্ব দিয়ে যেভাবে জাতিকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্তির পথে অবদান রেখেছেন তা জাতি মনে রাখবে।’

Popular

More like this
Related

লক্ষ্মীপুরে টকশোর শুটিংয়ে ইসলামী আন্দোলন-বিএনপি কর্মীদের হাতাহাতি

লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্বাচনী টকশোর শুটিংয়ে ইসলামী আন্দোলন ও বিএনপি...

জ্যোতি-মুশতারির ঝড়ে স্কটল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ

আগের ম্যাচ জিতেই বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে গিয়েছিল। সুপার...

ওসমান হাদি মারা গেছেন

সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র...

শেষ ষোলায় সরাসরি এলো কারা, আর প্লে-অফে কোন দল

চ্যাম্পিয়ন্স লিগ পর্ব শেষ, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলায় সরাসরি...