মালয়েশিয়া পাচারকালে টেকনাফ থেকে ২৮ জনকে উদ্ধার

Date:

সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের সময় কক্সবাজারে টেকনাফ থেকে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশ।

আজ মঙ্গলবার ভোররাতে টেকনাফের বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাত প্রায় ১টার দিকে অভিযান পরিচালনা করা হয়। মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে একটি বড় দল কচ্ছপিয়া ঘাট উপকূলে জড়ো হয়েছিল বলে জানতে পারি আমরা।

পরে বাহারছড়া কোস্টগার্ড আউটপোস্ট ও পুলিশের সমন্বিত দল সেখানে অভিযান চালিয়ে ২৮ জনকে উদ্ধার করে বলে জানান তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিরা জানান, একাধিক সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র ভালো চাকরি, উন্নত জীবন ও কম খরচের প্রলোভন দেখিয়ে তাদের টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এনেছে। তাদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক ছিলেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্টগার্ড জানায়, মানবপাচারে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

Popular

More like this
Related

শিক্ষার্থী খুন, পরে থানায় চাইনিজ কুড়াল নিয়ে বন্ধুর আত্মসমর্পণ

ময়মনসিংহের ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে মুনতাসীর ফাহিম (২২)...

অপেক্ষার পালা শেষ হলেও এভাবে জিততে চাননি স্টোকস

ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস বলেছেন, অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ১৫...

মেমোরি কার্ড কেলেঙ্কারি: ৫ বছরেও শেষ হয়নি তদন্ত 

আমদানি নিষিদ্ধ মেমোরি কার্ড অবৈধভাবে খালাসের ঘটনায় জড়িতদের গত...

কোচকে হারানোর শোকের দিনে ঢাকার নায়ক ইমাদ

আগের ম্যাচে সেঞ্চুরির পর এদিনও ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন...