মানবাধিকার কমিশন পুনর্গঠন, চেয়ারম্যান মইনুল ইসলাম

Date:

হাইকোর্টের সাবেক বিচারক মইনুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান নিয়োগের মাধ্যমে প্রায় দেড় বছর পর জাতীয় মানবাধিকার কমিশন পুনর্গঠন করেছে সরকার। একইসঙ্গে কমিশনে আরও চারজন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। মইনুল অন্তর্বর্তী সরকার গঠিত গুম কমিশনেরও চেয়ারম্যান ছিলেন।

আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৬ এর উপ-ধারা (১) অনুযায়ী রাষ্ট্রপতি বাছাই কমিটির সুপারিশক্রমে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

এর মাধ্যমে ১৬ মাস পর মানবাধিকার কমিশন নতুনভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের নভেম্বরে কমিশনের তৎকালীন চেয়ারম্যান পদত্যাগ করার পর গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানটি অনেকটা অকার্যকর অবস্থায় আছে।

নিয়োগপ্রাপ্ত চারজন কমিশনার হলেন—গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক সদস্য মো. নূর খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শরীফুল ইসলাম, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক সদস্য নাবিলা ইদ্রিস ও মানবাধিকার কর্মী ইলিরা দেওয়ান।

এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ড্রাফটিং) মোহাম্মদ আসাদুজ্জামান নূরের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে।

Popular

More like this
Related

শপথ নিলেন দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি: শর্তের বেড়াজালে পড়বে বাংলাদেশ?

অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্বাক্ষর...

নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান শুরু

সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান শুরু হয়েছে।আজ...

মুম্বাইয়ে মাখোঁ-মোদি বৈঠক, হতে পারে শতাধিক রাফাল জেট বিক্রির চুক্তি

আধুনিক বিশ্বের সবচেয়ে টেকসই ও কার্যকর যুদ্ধাস্ত্রের অন্যতম হলো...