মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

Date:

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে। এতে অন্তত তিনজন নিহত ও আটজন আহত হয়েছেন।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুর অংশে এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, খুলনাগামী ওয়েলকাম পরিবহনের একটি বাস রাস্তার পাশে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা আরও দুজনকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

Popular

More like this
Related

অভিজ্ঞদের ফিরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নেদারল্যান্ডসের

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অভিজ্ঞ খেলোয়াড়দের ওপরই ভরসা রেখেছে...

এখনো তফসিল ঘোষণার দিন ঠিক হয়নি: ইসি সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে নির্বাচন...

ভারতের ভিসা পাননি পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্র পেসার

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার আগে কিছুটা বিপাকে পড়েছে...

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি প্রবাসীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি প্রবাসীকে গুলি করে হত্যা করেছে...