মাতৃভাষা দিবস উপলক্ষে সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: র‌্যাব মহাপরিচালক

Date:

অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান।

আজ শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্য সব বাহিনীর সাথে সমন্বয় করে র‌্যাব ফোর্স মোতায়ন করা হয়েছে।’

তিনি জানান, বিভিন্ন স্তরে র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন।

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা ৬৪টি ক্যামেরার সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে জানিয়ে শহিদুর রহমান বলেন, ‘সারাদেশেই আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। ইনশাআল্লাহ, ভালোভাবেই আমরা আমাদের এই কার্যক্রম সম্পন্ন করতে পারবো।’

‘দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, ভবিষ্যতে এই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে আরও ভালো হবে এবং আমরা অপরাধ নিয়ন্ত্রণে আনতে পারবো। কোনোভাবেই যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত না হয়, সেদিকে আমরা সব সময় সজাগ দৃষ্টি রাখবো,’ যোগ করেন তিনি।

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে, দাবি আদায়ের নামে কিংবা আন্দোলনের নামে সাধারণ জনগণের ওপরে জুলুম করা বা তাদেরকে জিম্মি করে কোনো ধরনের কার্যক্রম আমরা হতে দেবো না।’

‘আমরা চাই, এ দেশের মানুষ নির্বিঘ্নে চলাফেরা করবে। তাদের স্বাভাবিক জীবনযাপনের যে প্রক্রিয়া, কার্যক্রম, সেখানে যেন কোনো রকম বাধা না আসে—সে জন্য আমরা সজাগ দৃষ্টি রাখবো,’ যোগ করেন তিনি।

Popular

More like this
Related

‘আজাদ’ ভাষ্যে ভাষা আন্দোলন

ভাষা আন্দোলন বাঙালি জাতিসত্তার জাগরণ কাল। পাকিস্তানি শোষণ ও...

সুপ্রিম কোর্টের রায়ের পরও কি ট্রাম্প নতুন করে শুল্ক আরোপ করতে পারেন?

ট্রাম্প গত বছর ‘লিবারেশন ডে’ নামে একটি কর্মসূচির মাধ্যমে...

ঢালাও শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের

মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যের ওপর বিশ্বব্যাপী শুল্ক ১০...

অমর একুশের দিনে এফডিএফের বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ফরিদপুরের স্কুল শিক্ষার্থীদের...