মহাখালীতে বাসে আগুন

Date:

রাজধানীর মহাখালীতে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। 

আজ শনিবার রাত ৯টা ১২মিনিটে মহাখালীর বটতলা এলাকায় বাসটিতে আগুন ধরে যায়। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের পেছনের দিক থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কেউ বলতে পারেননি কীভাবে আগুন লেগেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা দ্রুত নেমে যান। পরে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসি রাসেল সরোয়ার বলেন, কীভাবে বাসে আগুন লাগলো এবং এটি নাশকতা কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। 

 

Popular

More like this
Related

১৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ইমরান খানের পরেই কামিন্স

অধিনায়ক হিসেবে টেস্টে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন অস্ট্রেলিয়ার...

কুষ্টিয়ার পদ্মায় নিখোঁজ শ্রমিক দল নেতার লাশ ফরিদপুরে উদ্ধার

কুষ্টিয়ায় পদ্মা নদীতে বালুবোঝাই নৌযানের (বাল্কহেড) ধাক্কায় ট্রলার থেকে...

পুরো আইপিএল খেলতে এনওসি পেলেও মাঝে ফিরতে হবে মোস্তাফিজকে

আইপিএলের পুরো আসরে অংশ নেওয়ার জন্য মোস্তাফিজুর রহমানকে অনাপত্তিপত্র...

২৯ নভেম্বর মক ভোটিং করবে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৯ নভেম্বর (শনিবার)...