মহাকাশে যেভাবে ঘুমালেন ৪ নভোচারী

Date:

নাসার আর্টেমিস মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান বলেছেন, মহাকাশে ঘুমানো হাস্যকর মনে হলেও বেশ আরামদায়ক। আবার ওজনহীন অবস্থায় ঘুমানোর অনুভূতি অন্যরকম।

আজ শুক্রবার চার সদস্যের আর্টেমিস মিশনের ক্রুরা মহাকাশ থেকে সরাসরি তাদের কথোপকথন সম্প্রচার করেন।

এ সময় রিড ওয়াইজম্যান এ কথা বলেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়।

তিনি আরও বলেন, ক্রিস্টিনা কোচ উল্টো হয়ে ‘বাদুড়ের মতো ঝুলে’ ঘুমাচ্ছেন। আর জেরেমি হ্যানসেন ‘মনিটরের ডিসপ্লের নিচে’ ঘুমাচ্ছেন, যেন কোনো সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নিতে পারেন।

ওয়াইজম্যান জানান, পাইলট ভিক্টর গ্লোভার মহাকাশযানের যন্ত্রপাতি ও ছাদের মাঝের সরু ফাঁকে নিজেকে গুঁজে নিয়ে ঘুমান।
উইজম্যান বলেন, ‘এটা মজার মনে হলেও… আপনাদের ভাবনার চেয়েও বেশি আরামদায়ক।’

অ্যাপোলো মিশনের দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় পর আবার চাঁদের পথে পা বাড়িয়েছে মানুষ। চার নভোচারীকে নিয়ে নাসার আর্টেমিস-২ এখন চাঁদের কক্ষপথে আছে।

এই নভোচারীরা চাঁদের কক্ষপথে ১০ দিন ভ্রমণ করবেন, তারপর পৃথিবীতে ফিরে আসবেন। কিন্তু তারা চাঁদের পৃষ্ঠে নামবেন না।

Popular

More like this
Related

কুকুরকে লাথি দেওয়ার প্রতিবাদকারী বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১

কুমিল্লার দেবিদ্বারে কুকুরকে লাথি দেওয়ার প্রতিবাদ করায় একজনকে পিটিয়ে...

‘দেনা পাওনা’ শেষ, কিন্তু দর্শকদের ক্ষোভ কমছে না: সুষমা সরকার

মঞ্চ, টিভি নাটক, চলচ্চিত্র, ওটিটি—সব মাধ্যমেই পরিচিত মুখ সুষমা...

আরেকটু সময় পেলেই হরমুজ চালু করে তেল নিতে পারব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আরও কিছু সময় পেলে...

অফিস সময় ৯টা-৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি-বেসরকারি অফিসের সময় সকাল ৯টা...