ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি অজ্ঞাত

Date:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় কয়েকশ বছর পুরোনো একটি মাজার ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আজ শনিবার বিকেলে মাজারের খাদেম মো. সাইদুর রহমান এ মামলা করেন। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোরে মাজারে যান বেশ কয়েকজন ভক্ত। তারা দেখতে পান মাজারের মূল অংশের সীমানার দেয়াল ভেঙে পড়ে আছে। এছাড়া মাজারের ভেতরে বেশকিছু জায়গায় মানুষের মলমূত্র ও গোবর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।

ওসি মো. কামরুল হাসান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাজারের একাংশের দেয়াল ভাঙচুর করা হয়েছে। পলিথিনে গোবর ভরে মাজারে নিক্ষেপ করেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
 

Popular

More like this
Related

আসন ভাগাভাগি নিয়ে জামায়াত-ইসলামী আন্দোলনে টানাপোড়েন

ইসলামপন্থী দলগুলোর ভোট এক ছাতার নিচে আনতে প্রায় সাড়ে...

সহপাঠী হত্যার বিচারের দাবিতে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের ফার্মগেট অবরোধ

রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের...

ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালালে নামেনি ৮ ফ্লাইট

ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আটটি...

দুলুর বার্ষিক আয় ৭৩ লাখ টাকা, স্ত্রীর পৌনে ৩ কোটি

নাটোর-২ আসনে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু পেশায়...