ময়মনসিংহ স্টেশনে ট্রেনে আগুন, নেভাল রেলওয়ে নিরাপত্তা বাহিনী

Date:

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশপিট এলাকায় থেমে থাকা একটি ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোররাত ৪টার দিকে এই ঘটনা ঘটে।

স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন জানিয়েছেন, পেট্রলজাতীয় তরল পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, ছড়িয়ে পড়ার আগেই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত নিভিয়ে ফেলেন। এতে একটি বগির কয়েকটি সিটের কিছু অংশ পুড়ে গেছে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী ময়মনসিংহ কার্যালয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, পরিষ্কার করার জন্য লোকাল ট্রেনটি ওয়াশপিটে নেওয়া হয়েছিল। সেখানেই দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।

‘আগুন জ্বলতে শুরু করলে আরএনবির তিন সদস্য দ্রুত নিভিয়ে ফেলেন এবং দুর্বৃত্তদের ধাওয়া দেন। তবে অন্ধকারে পালিয়ে যাওয়ায় তাদের ধরা সম্ভব হয়নি,’ বলেন তিনি।

Popular

More like this
Related

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৬৭ সন্ত্রাসী নিহত, ভারতকে দোষারোপ: ডন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে অন্তত...

অ্যাশেজ থেকে ছিটকে গেলেন মার্ক উড

বাকি অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে পড়তে হলো ইংল্যান্ড পেসার...

মানুষ এখন পর্যন্ত পিআর বুঝতেই পারছে না: ফখরুল

দেশের মানুষ এখন পর্যন্ত পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) বুঝতে পারছে...

ফিতনা-আল-হিন্দুস্তান ও ফিতনা-আল-খারিজ কী, ভারতের সঙ্গে সংশ্লিষ্টতা আছে?

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে আজ...