মধ্য বাড্ডায় বাসায় ঢুকে যুবককে গুলি করে হত্যা

Date:

রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় বাসায় ঢুকে মামুন শিকদার (৩৯) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বুধবার দুপুরে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এদিন ভোররাত ৪টার দিকে মধ্য বাড্ডার কমিশনারের গলিতে একটি দুইতলা টিনশেড বাড়ির নিচতলা থেকে মামুনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য সকালে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তবে ওই বাসাটি মামুনের না বলে জানিয়েছেন হাসানুর রহমান।

পুলিশের ধারণা, মাদক চোরাকারবারির দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড হয়েছে।

হাসানুর রহমান বলেন, ‘নিহত যুবকের আঙুলের ছাপ থেকে তার পরিচয় জানা গেছে। মামুন  পটুয়াখালীর দুমকী উপজেলার আগলী গ্রামের আব্দুল মালেক শিকদারের ছেলে। তবে এখনো তার পরিবারের সদস্যদের খুঁজে পাওয়া যায়নি।’

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন, জানান এই পুলিশ কর্মকর্তা।

Popular

More like this
Related

সাকিবের আশা ৪০০ উইকেট পাবেন তাইজুল

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নামার আগেই অনেকটা অনুমিত ছিলো...

অস্বাস্থ্যকর জীবনযাপন-খাদ্যাভাস ও মানসিক চাপেই বাড়ছে ডায়াবেটিস

সুমন কবীর (ছদ্মনাম), রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী। নগরজীবনের...

এক দিনে তিন হলিউড সিনেমার মুক্তি

আগামীকাল ৯ই ফেব্রুয়ারি একসঙ্গে তিনটি হলিউড সিনেমা মুক্তি পাচ্ছে...

এবার ট্রাম্পের চোখ কলম্বিয়া-কিউবায়, সতর্কবার্তা পেল মেক্সিকো

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়ার পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট...