ভ্যান্স এখনো পাকিস্তানের জন্য রওনা হননি: রয়টার্স

Date:

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখনো পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হননি বলে জানিয়েছে রয়টার্স। অথচ এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ভ্যান্স ইতোমধ্যে রওনা হয়েছেন।

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র রয়টার্সকে জানায়, ভ্যান্স এখনো যুক্তরাষ্ট্রেই আছেন। ইরানকে ঘিরে দ্বিতীয় দফা আলোচনায় অংশ নেওয়ার বিষয়টিও এখনো অনিশ্চিত।

সূত্রটি আরও জানায়, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল এখনো যাত্রা শুরু করেনি। তবে শিগগিরই ইসলামাবাদে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে অতিরিক্ত আলোচনার জন্য তিনি একটি প্রতিনিধিদল পাকিস্তানে পাঠাবেন।

ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, ইরান এই আলোচনায় অংশ নেবে কি না, তা এখনো বিবেচনায় রয়েছে। কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এর আগে দ্য নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন, জেডি ভ্যান্স, হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ইতোমধ্যে আলোচনায় যোগ দিতে রওনা হয়েছেন।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া সংঘাত বন্ধে প্রথম দফার আলোচনায় এই তিনজনই অংশ নিয়েছিলেন।

Popular

More like this
Related

নিখোঁজের ২৫ দিন পর পুরোনো কবরে মিললো ভ্যানচালকের মরদেহ

শরীয়তপুর সদর উপজেলায় নিখোঁজ হওয়ার ২৫ দিন পর এক...

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী

দেশের তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করে তুলতে...

ফোনে অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করার ৬ সহজ উপায়

রাত একটা। মাত্র চোখ দুটো বন্ধ করেছেন তানভীর (ছদ্মনাম)।...

খুচরা যন্ত্রাংশ ঘোষণায় আনা লেক্সাস-বিএমডব্লিউসহ ৪ গাড়ি জব্দ

ব্যবহৃত গাড়ির খুচরা যন্ত্রাংশ ঘোষণার আড়ালে আমদানি করা বিলাসবহুল...