ভোলার বোরহানউদ্দিনে বিএনপি–জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি দোষারোপ

Date:

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় (ভোলা-২ আসন) নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টবগী ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমের পক্ষে প্রচারণাকালে বিএনপি কর্মী আয়ুব আলীর বাড়ির সামনে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে রূপ নেয়।

ঘটনার পর উপজেলা জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলন করে বিএনপি নেতাকর্মীদের দায়ী করে শাস্তির দাবি জানায়।

বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের আমির মাওলানা মাকসুদুর রহমান বলেন, ‘পূর্বপরিকল্পিতভাবে বিএনপি কর্মী আয়ুব আলী ও তার ভাইয়ের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। আমরা আইনি ব্যবস্থা নেব।’

এতে ১০ জন আহত হয় বলে দাবি করেন তিনি। 

তিনি জানান, গুরুতর আহত দুইজনকে ভোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

তবে জামায়াতে ইসলামীর অভিযোগ অস্বীকার করে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সভাপতি কাজী মো. আজম বলেন, ‘জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাই পূর্বপরিকল্পিতভাবে আমাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন এবং আমাদের কর্মীদের বাড়িঘরেও ভাঙচুর করা হয়েছে। আমরাও আইনি ব্যবস্থা নেব।’

ভোলা-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মনোরঞ্জন বর্মন জানান, মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোকে লিখিত অভিযোগও দিতে বলা হয়েছে।

Popular

More like this
Related

বিমানবন্দরে টাকাসহ আটক জামায়াত নেতা সিসিইউতে

সৈয়দপুর বিমানবন্দর থেকে টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর...

নির্বাচনের পরিবেশ ‘সো ফার সো গুড’: নজরুল ইসলাম খান

আগামীকাল অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পরিবেশ...

একটি কেন্দ্রে রাতেই জালভোট দেওয়ার অভিযোগে উত্তেজনা, হাতাহাতি

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের একটি কেন্দ্রে...

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপি থেকে বহিষ্কার

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীকে দলীয়...