ভোট কেড়ে নিতে আসলে হাত গুঁড়িয়ে দেবো: সীতাকুণ্ডে জামায়াত আমির

Date:

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির শফিকুর রহমান বলেছেন, ‘ফ্যাসিবাদের স্লোগান ছিল, আমার ভোট আমি দেবো, তোমার ভোটও আমি দেবো। সেই দিন শেষ। আমার ভোট আমি দেবো, তোমারটা তুমি দাও। কিন্তু আমার ভোট কেড়ে নিতে আসলে হাত গুঁড়িয়ে দেবো।’

আজ সোমবার চট্টগ্রামের সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

মঞ্চে উঠে শফিকুর রহমান চট্টগ্রামবাসীর কাছে তাদের ভাষায় জানতে চান, ‘অনারা গম আছন নি (আপনারা কি ভালো আছেন)?’

তিনি বলেন, ‘গত ৫৪ বছরে দেশে কিছুই হয়নি, এ কথা বললে ভুল হবে। তবে যতটা উন্নয়ন হওয়ার কথা ছিল, ততটা হয়নি। কারণ, যারা ভোটের আগে মিষ্টি কথা বলেছে, ভোট শেষ হতেই তারা সুর পাল্টে ফেলেছে।’

জামায়াত আমির বলেন, ‘জুলাইয়ে স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস (আমরা ন্যায়বিচার চাই)। তোমার পাওনা তুমি নাও, আমার পাওনা আমাকে দাও।’

‘যারা টাকা দিয়ে ভোট কিনতে চায়, তারা মানুষ নামের কলঙ্ক। পাঁচটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে দেশের অতি শিক্ষিত ছেলেমেয়েরা বলে দিয়েছে আমরা চাঁদাবাজদের পক্ষে নেই,’ যোগ করেন তিনি।

শফিকুর রহমান আরও বলেন, ‘আমরা দলীয় সরকারের রাজত্ব কায়েম করতে চাই না, পরিবারতন্ত্র চাই না, আমরা চাই ১৮ কোটি মানুষের সরকার।’

Popular

More like this
Related

কুমিল্লা ও টাঙ্গাইলে সড়ক-রেল দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লা ও টাঙ্গাইলে পৃথক সড়ক ও রেল দুর্ঘটনায় তিনজন...

নতুন সরকারের শপথ: মোদি নয়, আসবেন লোকসভা স্পিকার ওম বিড়লা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত বাংলাদেশের সরকারের শপথগ্রহণ...

নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৬, গ্রেপ্তার ২

নাটোরের লালপুর উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও স্বতন্ত্র...

নতুন সরকারের শপথ: মোদি, শাহবাজসহ অন্তত ১২ দেশের নেতা আমন্ত্রিত

বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...