ভূমিকম্পে ৪ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট

Date:

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের কারণে বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র উৎপাদন বিঘ্নিত হয়েছে এবং দেশের বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এক বিবৃতিতে জানিয়েছে, তারা যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করছে।

পিডিবির কর্মকর্তাদের মতে, বিবিয়ানা-২ (সামিট) ৩৪১ মেগাওয়াট, আশুগঞ্জ ৫৫ মেগাওয়াট, এবং আশুগঞ্জ ৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র ভূমিকম্পের সময় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

এছাড়া এসএস পাওয়ারের ৬০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট চালু ছিল, তবে সরবরাহ বন্ধ হয়ে যায়।

এছাড়া কয়েকটি বিদ্যুৎকেন্দ্র আংশিকভাবে উৎপাদন কমানো হয়েছে। এগুলো হলো বিবিয়ানা-৩, আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট এবং সিরাজগঞ্জ ২২৫ মেগাওয়াট।

পিডিবি কর্মকর্তারা জানিয়েছেন, ঘোড়াশাল এআইএস গ্রিড সাবস্টেশন থেকেও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। সেখানে আগুন, ইনসুলেটর ভেঙে যাওয়া ও অন্যান্য কারণে অনেক অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে।

Popular

More like this
Related

এফবিআই নথির তথ্য: মোসাদের গুপ্তচর ছিলেন জেফরি এপস্টিন

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা...

আইপিএলে নিলামে সর্বোচ্চ মূল্যের রেকর্ড গড়লেন গ্রিন

এবার আইপিএলের মিনি নিলামে ক্যামেরন গ্রিনকে নিয়েই টানাটানির আভাস...

গ্যাস কূপ খনন ৪৮ ঘণ্টা বন্ধ

সারা দেশে ৪৮ ঘণ্টার জন্য গ্যাস কূপ খনন কার্যক্রম...

ধর্ষক ও হত্যাকারী রাম রহিম সিংয়ের খুঁটির জোর কোথায়?

ভারতের একটি উচ্চ-নিরাপত্তা কারাগারের ফটক নিয়মিত বিরতিতে খুলে যায়...