ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক বিষয়ে যা জানালেন জামায়াতের আমির

Date:

ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক বিষয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা ১৯ মিনিটে তিনি এই পোস্ট দেন। 

শফিকুর রহমানের সেই পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

‘আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে রয়টার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেন—ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কি না, কোনো কথাবার্তা বা বৈঠক হয় কি না।

আমি তখন বলেছিলাম, গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ-বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের সম্মানিত কূটনৈতিকবৃন্দ যেমন এসেছেন, তেমনি তখন ভারতের দুজন কূটনীতিকও আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন। অন্যান্যদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে।

আমরা তাদের সঙ্গে আলাপ-আলোচনার সময় বলেছিলাম, যত কূটনীতিক এখানে এসেছেন, তাদের সকলের বিষয়েই আমরা পাবলিসিটিতে দিয়েছি। আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই। তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন। আমরা বলেছিলাম, পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে, তা অবশ্যই পাবলিসিটিতে যাবে। এখানে গোপনীয়তার কিছু নেই।

আমি বিস্মিত যে, আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামায়াত আমীরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে। আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।’

গতকাল বুধবার নিজের বাসভবনে রয়টার্সকে সাক্ষাৎকার দেন জামায়াত আমির।

সেই প্রতিবেদনে রয়টার্স জানায়, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ২০২৫ সালে তার বাইপাস সার্জারির পর ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন বলে নিশ্চিত করেছেন।

তিনি রয়টার্সকে জানান, অন্যান্য দেশের কূটনীতিকেরা যেমন প্রকাশ্যে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, ভারতীয় কূটনীতিক তেমনটি করেননি। 

ভারতীয় ওই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন বলেও জানান জামায়াত আমির।

Popular

More like this
Related

যুবদল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসিকে রুমিন ফারহানার চিঠি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে যুবদল...

মেঘনায় অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে জাটকা নিধন প্রতিরোধে চালানো...

সাকরাইন উৎসব: পুরান ঢাকার ঘুড়ির বাজারে ভিড়

পুরান ঢাকার প্রাচীন ও ঐতিহ্যবাহী সাকরাইন বা পৌষ সংক্রান্তি...

অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’: আইএসপিআর

চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর অভিযান চলাকালে আটক বিএনপি নেতার...