ব্যাংক খাত থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য সরকারের

Date:

আসন্ন ২০২৬–২৭ অর্থবছরে বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক খাত থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার প্রস্তাব করেছে সরকার।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তার প্রথম জাতীয় বাজেট উপস্থাপন করেন।

বাজেট বক্তৃতায় তিনি জানান, ২০২৬–২৭ অর্থবছরের জন্য বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৬ শতাংশের সমান।

এই ঘাটতি অর্থায়নের জন্য ১ লাখ ২৭ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে এবং ১ লাখ ১৬ হাজার কোটি টাকা বৈদেশিক উৎস থেকে সংগ্রহের প্রস্তাব করা হয়েছে।

অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহযোগ্য অর্থের মধ্যে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ হিসেবে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এর আগের অর্থবছরে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১৮ হাজার কোটি টাকা।

অর্থমন্ত্রী বলেন, সে হিসেবে আগামী অর্থবছরে ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ ৬ হাজার কোটি টাকা কমানোর প্রস্তাব করা হয়েছে।

সরকারের মতে, ব্যাংক খাতের ওপর ঋণ নির্ভরতা কিছুটা কমিয়ে বাজেট ঘাটতি অর্থায়নে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎসের মধ্যে ভারসাম্য আনার চেষ্টা করা হচ্ছে।

Popular

More like this
Related

কবে আসছে অপূর্ব-নীহার ‘মায়াপাখি’

ঈদের নাটকে দর্শকের আগ্রহের কেন্দ্রে থাকেন জিয়াউল ফারুক অপূর্ব।...

ইসরায়েলের স্বার্থ প্রাধান্য পেলে সমঝোতা নয়: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনায় ইরান ‘পুরোপুরি অবিশ্বাস’ নিয়ে...

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত: বিজিবি

সিলেটের কোম্পানীগঞ্জের সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের সদস্যদের গুলিতে...

ছেলে মাঠে নামতেই মায়ের চোখে জল, বিশ্বকাপে মা-ছেলের বিরল ইতিহাস

ইরানের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচ তখন প্রায় শেষের দিকে। ২-২...