বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ

Date:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন ইশতিয়াক সাদেক।

শনিবার মিরপুরে অনুষ্ঠিত বর্তমান বোর্ডের পরিচালনা পর্ষদের তৃতীয় সভায় উপস্থিত ছিলেন না ইশতিয়াক। তিনি ই-মেইলের মাধ্যমে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইশতিয়াক তার সহকর্মীদের জানিয়েছেন, গেম ডেভেলপমেন্ট বিভাগসহ নিজের দায়িত্ব পালনে পর্যাপ্ত সময় দিতে না পারার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

গত বছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছিলেন ইশতিয়াক। পরদিন তাকে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

ইশতিয়াক বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করছেন।

Popular

More like this
Related

‘এটা আমাদের সিদ্ধান্ত নয়’, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট নিয়ে সালমান

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সরকারি...

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা ও মরদেহ আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ১০

ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে দিপু চন্দ্র দাস...

শীর্ষে আর্সেনালের দাপট, চেলসি-লিভারপুলের প্রত্যাবর্তনের রাত

প্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল...