বিশ্বকাপে বিধ্বস্ত হয়েই চলেছে ওমান

Date:

প্রতিপক্ষ যে-ই হোক, এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের পরিণতি একটাই—বিধ্বস্ত হার। আয়ারল্যান্ডের বিপক্ষেও পরিস্থিতি বদলাতে পারল না তারা। লোরকান টাকারের ঝড়ের পর আইরিশদের বিশাল পুঁজির জবাবে কোনো লড়াই করতে পারেনি এশিয়ার দলটি।

কলম্বোতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে ৯৬ রানের বিশাল ব্যবধানে জিতেছে আয়ারল্যান্ড। আগে ব্যাট করে ৫ উইকেটে ২৩৫ রান করে আইরিশরা। ৫১ বলে ৯৬ রানের ইনিংস খেলেন টাকার।

জবাবে ১৩৯ রানে গুটিয়ে যায় ওমানের ইনিংস। বাঁহাতি পেসার জশ লিটল ১৮ রানে নেন ৩ উইকেট।

অথচ টস হেরে ফিল্ডিং করতে নেমে ৪৫ রানে আয়ারল্যান্ডের ৩ ও ৬৪ রানে ফেলে দিয়েছিল ৪ উইকেট। তেমন অবস্থা থেকে দলকে চূড়ায় নেওয়ার কারিগর টাকার। তার সঙ্গে মিলে ৩০ বলে ৫৬ রানের ইনিংস খেলেন গ্যারেথ ডেলানি। মাত্র ৯ বলে ৩৫ রান করেন জর্জ ডকরেল, যাতে ছিল ৫টি ছক্কা।

সর্বোচ্চ রান করা টাকার ৫১ বলের ইনিংসে মেরেছেন ১০টি চার ও ৫টি ছক্কা।

২৩৫ রান করার পরই আসলে ম্যাচ কার্যত শেষ হয়ে যায়। ওমান স্রেফ হারের ব্যবধানই কমিয়ে গেছে। তাতে ২৯ বলে ৫০ রান করে কিছুটা বিনোদন দেন আমির কালিম, হাম্মাদ মির্জা করেন ৩৭ বলে ৪৬। বাকি কেউই ১০ রান পেরোতে পারেননি।

 

Popular

More like this
Related

দুই দিন ধরে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ, চরম দুর্ভোগে যাত্রীরা

গত দুই দিনে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ কর্মসূচির কারণে ট্রেনযাত্রীদের...

সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে দিল্লির মন্তব্য প্রত্যাখ্যান ঢাকার

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ)...

হত্যা মামলার আসামিসহ ১৮ জনকে মালয়েশিয়া পাচারের চেষ্টা, আটকে দিলো বিজিবি

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় নারী-পুরুষসহ ১৮ জনকে...

জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ রোববার পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ...