বিশ্বকাপে উঠে গেল মাত্র দেড় লাখ জনসংখ্যার কুরাসাও

Date:

কুরাসাও-এর জনসংখ্যা মোটে ১,৫৬,১১৫ জন। ঢাকা শহরের কোন এক প্রান্তেও হয়ত এরচেয়ে বেশি মানুষের বাস। ক্যারিবিয়ান দ্বিপ দেশ কুরাসাও এত কম জনসংখ্যার দেশ হলেও নাম লিখিয়ে ফেলেছে বিপুল অর্জনে। সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে ফিফা বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা।

বিশ্বকাপ নিশ্চিত করতে জ্যামাইকার বিপক্ষে ড্র করলেই চলত, সেটাই হয়েছে। গোল শূন্য ড্র করে ইতিহাসে নাম লিখিয়েছে তারা।  তাদের সঙ্গে জায়গা নিশ্চিত করেছে আরও দুই কনকাকাফ দল—পানামা ও হাইতি।

কুরাসাও পুরো টুর্নামেন্টে অপরাজিত থাকা একমাত্র দল হিসেবে গ্রুপ বি–তে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট পায়।

কুরাসাও ঐতিহাসিক এই ফল পেয়েছে তাদের কোচ ডিক অ্যাডভোকাটকে ছাড়াই। ৭৮ বছর বয়সী অ্যাডভোকাটকে পারিবারিক কারণে গত সপ্তাহান্তে নেদারল্যান্ডসে ফিরে যেতে হওয়ায় তিনি এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠের ধারে থাকতে পারেননি।

অ্যাডভোকাট নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ ছিলেন তিন দফায়, এছাড়াও দক্ষিণ কোরিয়া, বেলজিয়াম এবং রাশিয়ার কোচ হিসেবেও কাজ করেছেন, এরপর কুরাসাওয়ের দায়িত্ব নেন।

কুরাসাওয়ের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত জানুয়ারিতে দেশটির জনসংখ্যা ছিল ১,৫৬,১১৫ জন। এর আগে আইসল্যান্ডই ছিল বিশ্বকাপে ওঠা সবচেয়ে ছোট জনসংখ্যার দেশ—২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে খেলতে কোয়ালিফাই করেছিল তারা, তখন দেশটির জনসংখ্যা ছিল তিন লাখ পঞ্চাশ হাজারের একটু বেশি।

Popular

More like this
Related

তিন বছর আগে এমএলএসে আসার সিদ্ধান্ত নিই, এখন আমরা চ্যাম্পিয়ন: মেসি

লিওনেল মেসির সমৃদ্ধ সাফল্যের ঝুলিতে যুক্ত হলো নতুন অর্জন।...

‘অর্থবহ মানবিক সমাজ গড়তে চেয়েছিলেন কবি সুফিয়া কামাল’

কবি সুফিয়া কামালের মেয়ে ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ)...

বুনো হাতির জন্মহার নিয়ন্ত্রণে গর্ভনিরোধক ব্যবহার করছে থাইল্যান্ড

ক্রমবর্ধমান হাতিসংখ্যা নিয়ন্ত্রণের প্রচেষ্টায় থাইল্যান্ডে প্রথমবারের বুনো হাতিদের গর্ভনিরোধক...

প্রথমবার রিটায়ার্ড আউটের অভিজ্ঞতা পেলেন সাকিব

প্রায় দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে নানা অভিজ্ঞতা হয়েছে সাকিব...