বিভ্রাটের ঘণ্টাখানেক পর ফেসবুক-মেসেঞ্জার চালু

Date:

হঠাৎ করেই অচল হয়ে পড়ার প্রায় ঘণ্টাখানেক পর সক্রিয় হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার। এসময়ে বিপাকে পড়েন বিশ্বব্যাপী সামাজিকমাধ্যমগুলোর ব্যবহারকারীরা।

আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে এ বিভ্রাট সংক্রান্ত প্রথম অভিযোগ আসতে শুরু করে। রাত ৮টা ৪০ মিনিটের দিকে পুনরায় সক্রিয় হয় সেবাগুলো।

ডেস্কটপ ব্যবহারকারীরা ফেসবুকে প্রবেশের চেষ্টা করলে ত্রুটিবার্তা (এরর মেসেজ) দেখতে পান। মোবাইল অ্যাপেও আগে থেকে লোড হওয়া পেজেই আটকে থাকছিল ফেসবুক।

মেসেঞ্জারে লগইন করতে গেলে অনেক ব্যবহারকারী স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যান। পুনরায় প্রবেশের চেষ্টা করলে ‘লগ ইন সম্ভব না’ বার্তা দেখতে পান।

প্রাথমিকভাবে জানা যায়, মেটার অন্যান্য প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম স্বাভাবিকভাবে কাজ করছিল। তবে পরে বিভিন্ন আপডেটে দেখা গেছে, ইনস্টাগ্রাম ও থ্রেডসেও বিঘ্ন দেখা দিয়েছে।

যা থেকে ধারণা করা হচ্ছে, মেটার একাধিক সেবায় একযোগে সমস্যা তৈরি হয়েছে। যদিও হোয়াটসঅ্যাপের মোবাইল অ্যাপ বেশিরভাগ ক্ষেত্রে সচল ছিল। তবে এর ওয়েব সংস্করণও অনেক ব্যবহারকারীর জন্য অচল হয়ে পড়েছে।

Popular

More like this
Related

ঢাকার ২ পাম্পে চালু হলো ‘ফুয়েল পাস’ অ্যাপ

দেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ ও ফিলিং...

বিশ্বকাপের সবচেয়ে লম্বা ও খাটো ফুটবলারের উচ্চতার ব্যবধান ৪৫ সেন্টিমিটার

বিশ্বকাপ মানেই গোল, রেকর্ড, তারকা আর চমকপ্রদ গল্পের মেলা।...

পদত্যাগ করলেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ...

‘দর্শকরাও তাকে মা হিসেবে দেখতেন’

গুণী অভিনয়শিল্পী শর্মিলী আহমেদের জন্মদিন আজ ৮ মে। নাটক...