বিদেশি মিশন থেকে ৫ দূত প্রত্যাহার

Date:

বিদেশি মিশন থেকে ৫ দূতকে প্রত্যাহার করেছে সরকার। তাদের মধ্যে পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপের রাষ্ট্রদূতরা চুক্তিভিত্তিক নিয়োগে দায়িত্ব পালন করছিলেন।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

প্রত্যাহার হওয়া রাষ্ট্রদূতরা হলেন—এম মাহফুজুল হক, মো. মাইনুল ইসলাম, এম মুশফিকুল ফজল আনসারী ও মো. নজমুল ইসলাম। 

এছাড়া, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করে মন্ত্রণালয়ে যুক্ত করা হয়েছে।

পাঁচ দূতকেই অবিলম্বে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

লন্ডন থেকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। প্রবাসী কমিউনিটির স্বার্থে কাজ করেননি তিনি।

আবিদা ইসলাম লন্ডনে বাংলাদেশ হাইকমিশনকে আওয়ামীকরণ করেছিলেন বলেও অভিযোগ করেন উপদেষ্টা হুমায়ুন কবির।

Popular

More like this
Related

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে আমিরাতে শ্রীলঙ্কা-আফগানিস্তান সিরিজ স্থগিত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাতে হতে...

তেল না পেয়ে পাম্পের কর্মীকে ছুরিকাঘাত, সিলেটে অর্ধদিবস প্রতীকী ধর্মঘট মঙ্গলবার

সিলেট নগরীতে তেল না পেয়ে পেট্রল পাম্পের এক কর্মীকে...

৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে...

ইরানে কেন হামলা চালাল যুক্তরাষ্ট্র-ইসরায়েল, যুদ্ধ কতদিন চলতে পারে?

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাত দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে। ২৮...