বিজয় দিবসের ক্রিকেটে স্মৃতির রোমন্থন, মাঠে ফিরলেন অতীতের তারকারা

Date:

বরাবরের মতো মহান বিজয় দিবসকে ঘিরে এবারও স্মরণীয় এক ক্রিকেট ম্যাচ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ঢল নেমেছে বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করা অনেক নামি দামি তারকাদের।

মঙ্গলবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সাবেক তারকাদের নিয়ে এই বিশেষ প্রীতি ম্যাচ। এতে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে শহীদ মুস্তাক একাদশের মুখোমুখি হয় মিনহাজুল আবেদীন নান্নু পরিচালিত শহীদ জুয়েল একাদশ।

ম্যাচ শুরুর আগে সকালেই দুই দলের খেলোয়াড়রা ফটোসেশনে অংশ নেন। স্টেডিয়ামে ছিল উৎসবের আবহ, গ্যালারিতে ছড়িয়ে পড়ে নস্টালজিয়া। এদিন মাঠে উপস্থিত থেকে আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলেন দেশের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু ও ফারুক আহমেদ।

ম্যাচের শুরুতে ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেননি আশরাফুল; তার সংগ্রহ ছিল ৮ রান। তবে শহীদ মুস্তাক একাদশের হয়ে ম্যাচের মূল আকর্ষণ হয়ে ওঠেন নাদিফ চৌধুরী। মাত্র ২৬ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তাকে কার্যকরী সঙ্গ দেন তুষার ইমরান, যিনি করেন ৪২ রান। নির্ধারিত ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে শহীদ মুস্তাক একাদশের সংগ্রহ দাঁড়ায় ১৩৮ রান। শহীদ জুয়েল একাদশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন আব্দুর রাজ্জাক, যিনি ১৭ রানে শিকার করেন তিন উইকেট।

লক্ষ্য তাড়ায় শহীদ জুয়েল একাদশ ব্যাটিংয়ে নেমে সংগ্রহ করে ৪ উইকেটে ১০০ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন শাহরিয়ার নাফিস।

তবে বিজয় দিবসের এই প্রীতি ম্যাচ হয়ে ওঠে কেবল একটি ক্রিকেট ম্যাচ নয়, বরং দেশের ক্রিকেটের অতীত গৌরবকে স্মরণ করার এক আবেগঘন মুহূর্ত, যেখানে একই মাঠে আবার একসঙ্গে দেখা মিলল এক সময়ের পরিচিত তারকাদের।

Popular

More like this
Related

ফেসবুকে ছড়ানো ভিডিও নিয়ে আলী রীয়াজের প্রতিবাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন ভিডিও ছড়ানোর...

‘আইডল’ রোনালদোর রেকর্ড স্পর্শ করে এমবাপে বললেন, ‘আমি সম্মানিত’

পেনাল্টি থেকে সহজে গোল করেই ছুটে গিয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর...

‘হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠি পর্যবেক্ষণ করছে ভারত’

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরে বাংলাদেশের অনুরোধ পেয়েছে...

বিপিএলের পূর্ণাঙ্গ সময়সূচি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর আগামী ২৬ ডিসেম্বর...