বিএনপিতে যোগ দিলেন এনসিপির সাবেক নেতা মীর আরশাদুল হক

Date:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন।

আজ বুধবার দুপুর ২টার দিকে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সদস্যপদ ফরম জমা দিয়ে তিনি দলের প্রাথমিক সদস্য হন।

এর আগে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

গত ২৫ ডিসেম্বর বিএনপির প্রতি সমর্থন জানিয়ে এনসিপি ত্যাগ করেন আরশাদুল।

সেসময় এই নেতা দ্য ডেইলি স্টারকে বলেন, এনসিপি তার রাজনৈতিক প্রতিশ্রুতি থেকে সরে আসায় যে প্রত্যাশা নিয়ে তিনি এনসিপিতে যোগ দিয়েছিলেন—তা পূরণ হয়নি। 

তিনি বলেন, ‘জামায়াতের সঙ্গে এনসিপির জোটে আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট নই। আমরা চেয়েছিলাম এনসিপি একটি স্বাধীন রাজনৈতিক পথে চলুক।’ 

তিনি আরও যোগ করেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন ছিল—দলীয় নেতৃত্ব তা রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মীর আরশাদুল হক পদত্যাগের আগে এনসিপির চট্টগ্রাম মহানগর ইউনিটের প্রধান সমন্বয়ক ছিলেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব, নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য ও পরিবেশ সেলের প্রধানসহ একাধিক দায়িত্ব পালন করেছেন।

 

Popular

More like this
Related

পটুয়াখালীতে এনসিপির ছাত্র সংগঠন ছেড়ে অর্ধশত নেতাকর্মী গণঅধিকার পরিষদে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তি ছেড়ে অর্ধশত...

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান...

জুলাই সনদে একাত্তরকে মুছে দেওয়ার বিষয়ে কোনো কথা নেই: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার...

ঢাকায় সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীদের অবরোধ

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্স...