বিএনপি নেতা ফজলুর রহমান হাসপাতালে

Date:

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি নেতা ও চেয়ারপারসনের উপদেষ্টা আইনজীবী ফজলুর রহমান।  

আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। 

তিনি বলেন, নিজ বাড়ি ইটনা থেকে ভৈরব স্টেডিয়ামের জনসভায় যোগ দিতে আসার পথে ফজলুর রহমান শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

ফজলুর রহমানের ব্যক্তিগত সহকারী এনামুল হক দ্য ডেইলি স্টারকে জানান, ভৈরবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাস্থলে যাওয়ার পথেই তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। এ সময় তার শরীরে তীব্র জ্বর অনুভূত হয় এবং তিনি বমি করতে শুরু করেন। পরিস্থিতির দ্রুত অবনতি হলে বিকেল সাড়ে ৪টার দিকে তাকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের পরিচালক বাহার উদ্দিন ভূঁইয়া জানান, ফজলুর রহমান জ্বর ও শ্বাসকষ্টে ভুগছেন। পরীক্ষা-নিরীক্ষার পর তার শ্বাসযন্ত্রে সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং রিপোর্টের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে।

ফজলুর রহমান কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী।

Popular

More like this
Related

১৬ বছরে কি তাদের রাজপথে দেখেছেন, প্রশ্ন তারেক রহমানের

একটি দলের ভোট চুরির ষড়যন্ত্র এখনো শেষ হয়নি উল্লেখ...

রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান

রাজশাহীতে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান। মাদরাসা মাঠে...

সংখ্যালঘুরা এখনো ভয় ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে: ঐক্য পরিষদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র দুই সপ্তাহ বাকি।...

আজ উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিন দিনের সফরে আজ বৃহস্পতিবার...