বিএনপি আচরণবিধি লঙ্ঘন ও হুমকি দিচ্ছে: নাহিদ ইসলাম

Date:

বিএনপির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও এনসিপির কর্মী-সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম।

আজ শনিবার রাজধানীর ইস্কাটনে কুইন্স গার্ডেনে সাংবাদিকদের নাহিদ বলেন, ‘আমার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে আমরা ভয়ের পরিবেশ দেখতে পাচ্ছি।’

তিনি আরও অভিযোগ করেন, ‘বিদ্যুতের তারে বিএনপির পোস্টার ঝোলানো হচ্ছে, যা স্পষ্টভাবে আচরণবিধির লঙ্ঘন। অন্যদিকে, আমাদের ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। আমাদের শুভানুধ্যায়ী, সমর্থক ও কর্মীদের তালিকা তৈরি করা হয়েছে এবং নির্বাচনের আগে তাদের আটক, মামলা বা ভোটের পর “ব্যবস্থা নেওয়ার” হুমকি দেওয়া হচ্ছে।’

এনসিপি আহ্বায়ক বলেন, ‘কিন্তু আমরা চাই মানুষ স্বাধীন ও নির্ভয়ে ভোট দিক। আমরা সেটি নিশ্চিত করার চেষ্টা করছি। ১২ ফেব্রুয়ারি যদি মানুষ অবাধ ও সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, তাহলে সেদিনই পরিষ্কার হয়ে যাবে কে জামানত রাখবে আর কে রাখবে না।’

নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, ‘গণভোটের পক্ষে প্রচারণা চালানোর বিষয়ে বিএনপিকে যে শোকজ নোটিশ দেওয়া হয়েছে, তা নির্বাচন কমিশনের ওপর চাপ প্রয়োগের ফল। চূড়ান্ত পর্যায়ে যদি দেখি কমিশন তাদের নিরপেক্ষতা হারাচ্ছে, তাহলে এর বিরুদ্ধে আমরা সর্বাত্মক আন্দোলন শুরু করবো—এটাই নির্বাচন কমিশনের প্রতি আমাদের সতর্কবার্তা।

স্থানীয় সমস্যার কথা তুলে ধরে নাহিদ বলেন, ‘মৌলিক সেবা নিশ্চিত করা একটি বড় উদ্বেগের বিষয়। তবে মাদক পাচারও ব্যাপক আকারে চলছে, যা তরুণ সমাজকে ধ্বংস করছে—এর পেছনে রাজনৈতিক ও প্রশাসনিক মদদ রয়েছে। এই অবৈধ ব্যবসা বন্ধ করতে হলে দুটিকেই মোকাবিলা করতে হবে।’

ভূমি ও অবৈধ দখলদারি নিয়ে তিনি বলেন, ‘অতীতের মতো ভূমি দখলের ঘটনাগুলো এখনও চলছে, বিশেষ করে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাধ্যমে। আমরা দুর্নীতি, বৈষম্য ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে এবং জাতীয় সংস্কারের পক্ষে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’

‘আমরা বাংলাদেশকে অতীতে ফিরে যেতে দিতে চাই না। নতুন কোনো স্বৈরতন্ত্রের উত্থান আমরা সহ্য করব না,’ যোগ করেন তিনি।

Popular

More like this
Related

খসড়া জাতীয় গণমাধ্যম ও সম্প্রচার কমিশন অধ্যাদেশ অন্তর্বর্তী সরকারের বিদায়ী পরিহাস: টিআইবি

জাতীয় গণমাধ্যম কমিশন ও সম্প্রচার কমিশন অধ্যাদেশের দুটি খসড়াকে...

অন্য এলাকার কেউ যেন ভোট না দিতে পারে, সতর্ক থাকবেন: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের দিন সবাইকে সতর্ক...

অন্যের জামিননামা দেখিয়ে হত্যা মামলার আসামির পলায়ন: ৬ কারারক্ষী ও ডেপুটি জেলার বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে এক আসামির জামিননামা ব্যবহার করে...

শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার ও গণসংযোগে গাড়িবহর, ২ প্রার্থীকে জরিমানা

নারায়ণগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার ও গণসংযোগে গাড়িবহর ব্যবহার করায় দুই...