বাবার হাত থেকে ক্যাপ, তারপর বাবার সঙ্গেই ব্যাটিং

Date:

ক্রিকেট মাঠে এক বিরল ও আবেগঘন মুহূর্তের সাক্ষী হলো সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। রোববার বিপিএলের ম্যাচে একই দলের হয়ে মাঠে নামলেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী ও তার ছেলে টপ অর্ডার ব্যাটার হাসান ইসাখিল।

খেলা শুরুর আগে ৪১ বছর বয়সী নবীর হাত থেকে নিজের বিপিএল অভিষেকের ক্যাপ গ্রহণ করেন ১৯ বছর বয়সী ইসাখিল।

নোয়াখালী এক্সপ্রেসের হয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ওপেনিংয়ে নেমেই নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন ইসাখিল। খেলেন ৬০ বলে ৯২ রানের বিধ্বংসী ইনিংস। তার ব্যাট থেকে আসে সাতটি চার ও পাঁচটি ছক্কা।

ব্যাটিংয়ের সময় বাবার সঙ্গে চতুর্থ উইকেটে ইসাখিল গড়েন ৩০ বলে ৫৩ রানের স্মরণীয় জুটি। সেখানে দুটি চারের সাহায্যে নবীর অবদান ১৩ বলে ১৭ রান। পেশাদার ক্রিকেটে বাবা-ছেলের এমন জুটি দেখার ঘটনা সত্যিই বিরল।

গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট স্পগেজা ক্রিকেট লিগে তারা একে অপরের বিপক্ষে খেলেছিলেন। এবার নবী ও ইসাখিলের একই জার্সিতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই ভক্তদের বিশেষ এক অনুভূতি দিয়েছে।

Popular

More like this
Related

রাজনীতি শুধু ক্রিকেট নয়, ক্ষতি করছে মানবতারও: সাকলাইন

ক্রিকেট মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতা যেন কখনোই...

হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: প্রেস উইং

মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অবস্থা...

সমর্থকদের যুক্তরাষ্ট্র বিশ্বকাপ বর্জন করতে বললেন সাবেক ফিফা প্রধান ব্লাটার

নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে চলতি বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপ...

যুগ্ম সচিবকে নিজের গাড়িতে জিম্মি করেন চালক, ৬ লাখ টাকা দাবি

পরিকল্পনা কমিশনের এক যুগ্ম সচিবকে তার নিজের সরকারি গাড়ির...