বাবর আজম পাকিস্তান দলের ‘ইনস্যুরেন্স পলিসি’

Date:

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়ার প্লেতে বাবর আজমে স্ট্রাইকরেট একশোর নিচে। আবার স্লগ ওভারেও খেলার মতো ব্যাটার নন তিনি।  শুরুতে দল বিপর্যয়ে না পড়লে একাদশে থাকলেও বাবরের ভূমিকা যেন দর্শকের। সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন মনে করেন, বাবরকে যেভাবে পাকিস্তান ব্যবহার করছে তাতে মনে হচ্ছে এই ব্যাটার যেন দলটির ইনস্যুরেন্স পলিসি। তবে সেই পলিসিও বারবার ব্যর্থ হচ্ছে। 

ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ২৭ রানে ২ উইকেট পড়ে গিয়েছিলো পাকিস্তানের। চতুর্থ ওভারেই তাই ক্রিজে আসেন বাবর। আউট হয়ে ফিরে যান একাদশ ওভারে। মাঝের এই সময়ে ২৪ বল খুইয়ে মোটে ২৫ রান তুলতে পেরেছেন তিনি। 

সুপার এইটের ম্যাচে ১৬৪ রান তুলে ইংল্যান্ডের সঙ্গে পেরে উঠেনি পাকিস্তান, ম্যাচ হেরেছে ৫ বল আগে ২ উইকেটে। বিশ্লেষকদের মতে অন্তত ১৫ রান কম করেছিলো পাকিস্তান। পাকিস্তানের কম পুঁজির বড় কারণ গুরুত্বপূর্ণ ফেইজে বাবরের মন্থর ব্যাটিং। 

এই বিশ্বকাপে বারবার ব্যর্থ হচ্ছেন ডানহাতি ব্যাটার। পাঁচ ম্যাচের ৪ ইনিংস খেলে তার রান কেবল ৯১, স্ট্রাইকরেট ১১২.৩৪। টুর্নামেন্টে সবচেয়ে কম স্ট্রাইকরেটের স্পেশালিষ্ট ব্যাটার তিনিই। 

ব্যাটে রান নিয়েই, গতি নেই রান তোলায়। তবু বাবরকে প্রতি ম্যাচে খেলানো নিয়ে সমালোচনা আছে পাকিস্তানে। সেই সমালোচনায় যেন যোগ দিলেন ভন। জানালেন অভ্যন্তরীণ রাজনীতির জন্য বাবরকে বাধ্য হয়ে খেলাতে হচ্ছে মাইক হেসনকে। তিনি তাই বুদ্ধি করে ব্যবহার করছেন এই তারকাকে।

এক ম্যাচে শুরুতে উইকেট না পড়ায় তিনি নামার সুযোগ পাননি, মাঝের ওভারে উইকেট পড়লেও পাঠানো হয় বাকিদের। ভনের মতে বাবর এখন দলটির ইনস্যুরেন্স পলিসি, ‘পাকিস্তানে যেসব বিদেশি কোচরা কোচিং করান, তাদের প্রশংসা করি আমি। সেখানকার ক্রিকেটে কী চলে, কেবল ধারণা করতে পারি। বাবরের ব্যাপারটি মাইক হেসন দারুণভাবে সামলাচ্ছেন, কারণ বাবরকে তার খেলাতেই হবে, রাজনৈতিক কারণে খেলাতে হবে। এজন্য কোচ তাকে ইনস্যুরেন্স পলিসি হিসেবে খেলাচ্ছে। দুটি উইকেট পড়ার পর বাবর হলো সেই পলিসি। চার নম্বরে নেমে নিজের মতো খেলতে পারে।’

ভনের ধারণা ছিলো শ্রীলঙ্কার কিছুটা মন্থর ঘরানার পিচে বাবর কার্যকর হতে পারেন। কারণ তিনি ১২০-১৩০ স্ট্রাইকরেটে খেলেন। ভারতের মাঠ হলে দুইশোর পিচ হতো, সেটা বাবরের জন্য হতো কঠিন। 

তবে ভনের ধারণা অনুযায়ীও ব্যাট করতে পারেননি বাবর। ১০৪ স্ট্রাইকরেটে ২৫ রান করে দলের ভরাডুবির কারণ হয়েছে। 

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পাকিস্তানকে এখন অন্য ম্যাচের ফলের দিকে তাকাতে হচ্ছে। বিদায়ের সম্ভাবনাই দলটির বেশি।

Popular

More like this
Related

রাখাইনে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত অন্তত ১৭

মিয়ানমারের রাখাইনে একটি গ্রামের বাজারে জান্তা বাহিনীর বিমান হামলায়...

বিএনপির অনেক ‘জুলাই যোদ্ধা’ বঞ্চিত হয়েছেন: প্রতিমন্ত্রী ইশরাক

বিএনপির রাজনৈতিক পরিচয়ের কারণে আগের সরকারের আমলে অনেক ‘জুলাই...

প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন: সড়ক পরিবহনমন্ত্রীর অফিস আদেশ নিয়ে বিতর্ক

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল...

কচুয়ায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩

চাঁদপুরের কচুয়া উপজেলার হোশেনপুরে একটি দোচালা টিনের ঘরে গ্যাস...