বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, সৌদিতে ৫ রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত

Date:

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। একই সময়ে সৌদি আরবের একটি বিমানঘাঁটিতে থাকা মার্কিন বিমানবাহিনীর পাঁচটি রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

ইরাকি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, বাগদাদের কড়া নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসের ভেতরে একটি হেলিপ্যাডে ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। হামলার পর দূতাবাস কমপ্লেক্স এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

বাগদাদের গ্রিন জোনে অবস্থিত বিশাল মার্কিন দূতাবাস কমপ্লেক্সটি অতীতেও বহুবার ইরান-সমর্থিত মিলিশিয়াদের রকেট ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

এর আগে শুক্রবার দূতাবাস কর্তৃপক্ষ লেভেল–৪ নিরাপত্তা সতর্কতা পুনরায় জারি করে। সতর্কবার্তায় বলা হয়, ইরান ও ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো অতীতে যুক্তরাষ্ট্রের নাগরিক, স্বার্থ ও অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে এবং ভবিষ্যতেও এমন হামলা চালাতে পারে।

এদিকে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরবের একটি বিমানঘাঁটিতে থাকা মার্কিন বিমানবাহিনীর পাঁচটি রিফুয়েলিং বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরানের হামলায় এসব বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলাটি ঠিক কখন ঘটেছে, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডও (সেন্টকম) কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

Popular

More like this
Related

মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত টানা...

কেদারা কথন

কেদারা বা চেয়ার কি কখনও ইতিহাসের গল্প বলতে পারে?...

দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল: কালের গর্ভে হারিয়ে যাওয়া স্টেডিয়ামে ইতালির বিশ্বজয়

আজ রোমের মানচিত্রে স্তাদিও নাজিওনালে দেল পিএনএফের (ন্যাশনাল স্টেডিয়াম...

আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ

নেদারল্যান্ডসের আমস্টারডামে একটি বিস্ফোরণে ইহুদি সম্প্রদায়ের একটি স্কুলের বাইরের...