বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন-রকেট হামলা

Date:

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা এএফপির বরাতে এই খবর জানিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে মঙ্গলবার সকালে হামলা চালানো হয়।

একজন নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে জানান, তিনটি ড্রোন এবং চারটি রকেট দিয়ে দূতাবাসে হামলা করা হয়, যার মধ্যে অন্তত একটি ড্রোন দূতাবাসের ভেতরে আছড়ে পড়ে।

একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, তিনি অন্তত তিনটি ড্রোনকে মার্কিন দূতাবাসের দিকে উড়ে যেতে দেখেছেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এর মধ্যে দুটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হলেও তৃতীয়টি দূতাবাস প্রাঙ্গণের ভেতরে আঘাত হানে।

সংঘাত শুরুর পর থেকে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা বলে এএফপিকে জানিয়েছে ইরাকি নিরাপত্তা সূত্রগুলো।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে ইরানে হামলা করার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এর জবাবে ইরান এখন ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলোতেও ব্যাপক পাল্টা আক্রমণ শুরু করেছে।

চলতি সপ্তাহে ইরাকে একের পর এক হামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবার বাগদাদের কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে অবস্থিত একটি বিলাসবহুল হোটেলে ড্রোন হামলায় অগ্নিকাণ্ড ঘটে। এই গ্রিন জোনেই গুরুত্বপূর্ণ সরকারি ভবন এবং বিদেশি দূতাবাসগুলো অবস্থিত।

Popular

More like this
Related

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত বাংলাদেশি কর্মী...

‘এমপির থার্টি পার্সেন্ট’ দাবি করা বিএনপি নেতাকে শোকজ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের জন্য...

সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন

নব্বই দশকে ক্যারিয়ার শুরু করেন টেলিভিশন নাটকের দর্শকপ্রিয় অভিনেতা...

গাজীপুরে আরও ১৪১৪ কারখানা ছুটি, মহাসড়কে তীব্র যানজট

গাজীপুরে আরও এক হাজার ৪১৪ পোশাক কারখানা ছুটি হওয়ায়...