বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড, নিশ্চিত করল আইসিসি

Date:

জল্পনা-কল্পনা শেষে চলে এলো আনুষ্ঠানিক ঘোষণা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড খেলবে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শনিবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আনুষ্ঠানিকভাবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করবে না। নিরাপত্তা শঙ্কার কারণে সরকারের নির্দেশে ভারতের মাটিতে ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অস্বীকৃতি জানানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্ট আয়োজনের জন্য ভেন্যু পরিবর্তনের বিষয়ে বিসিবির অনুরোধ খারিজ করে দেয় আইসিসি।

বাংলাদেশের জায়গায় তাই এখন স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হতে যাওয়া বিশ্বকাপের ‘সি’ গ্রুপে তারা ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে।

বিসিবি ভারত থেকে সরিয়ে তাদের ম্যাচগুলো বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কায় নেওয়ার অনুরোধ করেছিল। কিন্তু ভারত সফরের ক্ষেত্রে বাংলাদেশ দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা ঝুঁকি খুঁজে পায়নি আইসিসি। তাই তারা ভেন্যু পরিবর্তনের আবেদনটি প্রত্যাখ্যান করে।

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘আইসিসির মূল্যায়নে এই সিদ্ধান্ত জানানো হয়েছে যে, ভারতে বাংলাদেশ জাতীয় দল, কর্মকর্তা কিংবা সমর্থকদের জন্য কোনো নির্ভরযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা ঝুঁকি নেই। এই অনুসন্ধানের প্রেক্ষিতে এবং এর সামগ্রিক প্রভাবসমূহ সতর্কতার সঙ্গে বিবেচনার পর আইসিসি এটি নির্ধারণ করেছে যে, টুর্নামেন্টের নির্ধারিত সূচি পরিবর্তন করা ঠিক হবে না।’

গত বুধবার আইসিসির বোর্ড সভা পর বাংলাদেশ দল পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলতে যাবে কিনা— তা নিশ্চিত করতে বিসিবিকে ২৪ ঘণ্টা বেঁধে দেওয়া হয়েছিল। তবে সেই সময়সীমার মধ্যে বিসিবির পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় আইসিসি তাদের নিজস্ব নিয়ম ও নীতি অনুসরণ করে বিকল্প দল খোঁজার প্রক্রিয়া শুরু করে।

আর এতেই কপাল খুলেছে স্কটল্যান্ডের। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করতে না পারা দলগুলোর মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবার উপরে তারা। বর্তমানে আইসিসি র‍্যাঙ্কিংয়ে দলটি ১৪তম অবস্থানে রয়েছে। উল্লেখযোগ্য ব্যাপার হলো, সরাসরি টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, যুক্তরাষ্ট্র, কানাডা, ওমান ও ইতালির চেয়ে এগিয়ে স্কটিশরা।

Popular

More like this
Related

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা ও মরদেহ আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ১০

ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে দিপু চন্দ্র দাস...

শীর্ষে আর্সেনালের দাপট, চেলসি-লিভারপুলের প্রত্যাবর্তনের রাত

প্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল...

ইতিহাসের মঞ্চে জোকোভিচ-আলকারাজ

টেনিস ইতিহাসের এক অনন্য সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজকের অস্ট্রেলিয়ান ওপেন...